বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম
ছাতকে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২ টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশু পর্যটক নিখোঁজের,৪২ ঘণ্টা পর লাশ উদ্ধার। রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ ও খেলাধুলার সামগ্রী বিতরণ তাহিরপুরে পানিতে পড়ে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী ব্যক্তি ২০ ঘণ্টা পর উদ্ধার। । তাহিরপুর সীমান্ত থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ ভারতীয় পণ্য জব্দ। মশিউর রহমান (মিল্টন) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্বাচিত সংযোগ সড়কের অভাবে ঝিনাইগাতীর দিঘীরপাড়ের ৫০ পরিবারের চরম দুর্ভোগ ছাতকে চা বিক্রেতার মেয়ে রুহি পেলো ৭৫ লাখ টাকার স্কলারশিপ রুপগঞ্জ প্রেসক্লাবের নব গঠিত কমিটির (২০২৬) সভাপতি খলিল সিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন তাহিরপুরে পানিতে পড়ে মানসিক প্রতিবন্ধি কাশেম মিয়া নামে এক ব্যক্তি নিখোঁজ।

ছাতকে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২

মোহাম্মদ জানে আলম, ছাতক প্রতিনিধি / ২৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

সুনামগঞ্জের ছাতক পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চরেন্দ গ্রামে বাড়ি ফেরার পথে মো. রহিম উদ্দিন নামে এক ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আঙ্গুর মিয়া ও আলীরাজ নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৬ আগস্ট) রাতে ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফেরার পথে রহিম উদ্দিনের ওপর কয়েকজন দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হয়। এতে তাঁর মাথা, মুখ, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
ঘটনার খবর পেয়ে ছাতক থানার সেকেন্ড অফিসার সঞ্জয় দত্তের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে আঙ্গুর মিয়া ও আলীরাজকে গ্রেপ্তার করে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ছাতক থানার সেকেন্ড অফিসার সঞ্জয় দত্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর