সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
টেকনাফে যৌথ অভিযান: ৭ আসামি গ্রেপ্তার, কারাদণ্ড ৬ জনের টেকনাফে উদ্ধার ১৩ গ্রেনেড, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী বর্ণাঢ্য আয়োজনে অর্কিড স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রীসে পৌঁছালেন সুয়েব, ভাইয়ের জন্য দোয়া চাইলেন নাঈম। জামালপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ! বিবেকের আদালতে মানুষ। দুনিয়ার পরীক্ষা, সততার শক্তি ও ঈমানের জবাবদিহি। শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবর্তনের ছোঁয়া, ডা. মফিদুলের উদ্যোগে বাড়ছে চিকিৎসাসেবার মান উন্নয়ন ও অনিয়ম বন্ধের উদ্যোগে বাধা ও অপপ্রচারের অভিযোগ শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবর্তনের ছোঁয়া, ডা. মফিদুলের উদ্যোগে বাড়ছে চিকিৎসাসেবার মান উন্নয়ন ও অনিয়ম বন্ধের উদ্যোগে বাধার অভিযোগ, অপপ্রচারেও থেমে নেই সেবার অগ্রযাত্রা ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি কাজী আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন নির্বাচিত চট্টগ্রামের মীরসরাইয়ের অধিবাসী, জুলাইয়ে গণহত্যা মামলার আসামি হিসেবে বৈশাখী টিভি’র ডিএমডি টিপু আলম মিলন গ্রেপ্তার মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ আটক ২ চট্টগ্রামের মীরসরাইয়ের নয় টিলা মাজার এলাকা থেকে বিদেশী পিস্তল ও গুলি সহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ আওয়ামী লীগ নেতা কর্মীদের সহযোগিতা কারীদের তালিকা করার আগে যে সব বিএনপি’র নেতারা আঙুল পুলে কলাগাছ বনে যাওয়ার সামিলে পরিনত তাদের খবর নেয়ার দরকার টেকনাফে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার জামালপুরের দেওয়ানগঞ্জে দুই মাদক কারবারির এক বছরের কারাদণ্ড! গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ২টি বিদেশি পিস্তল, ৪ ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ ২ জন গ্রেপ্তার টেকনাফে দীর্ঘদিনের ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার কক্সবাজারে পাহাড়তলীতে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার প্রকাশিত সংবাদের প্রতিবাদ জামালপুরের বকশীগঞ্জে রবিউল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে মেধা যাচাইয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত!
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

ঝিনাইগাতী গজনী অবকাশ কেন্দ্রে ঈদ উপলক্ষে ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড়!

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ১৫৪ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে সোমবার, ২৩ মার্চ, ২০২৬

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শেরপুর জেলার ঝিনাইগাতী গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে ঈদের দিন থেকেই ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভীড়।

সবচেয়ে বেশি দর্শনার্থী আসছেন ভারতের সীমান্ত ঘেঁষা শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ কেন্দ্রে।

কর্মজীবনের নানা ব্যস্ততা ও শহরের যান্ত্রিক কোলাহল ভুলে এসব পর্যটন কেন্দ্রের নৈসর্গের প্রাকৃতিক দৃশ্য দেখতে ছুটে এসেছেন বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার পর্যটক। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে এই কোলাহল।

সরেজমিন গেলে দেখা যায় এমনই চিত্র। অপরদিকে পর্যটন কেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষা ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকেও নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ভারতের মেঘালয় ঘেঁষা উঁচু নিচু পাহাড় আর সবুজের সমারোহে এসব পর্যটন কেন্দ্র খুব সহজেই আকৃষ্ট করে আগত পর্যটকদের।

প্রকৃতি যেন প্রতিনিয়ত হাতছানি দিয়ে ডাকে। পাহাড় টিলা আর সমতল ভূমি শাল, গজারী, সেগুনের বাগান, ছোট-বড় মাঝারি টিলা, লতাপাতার বিন্যাস প্রকৃতি প্রেমিদের মনে নাড়া দেয়। অপরূপ রূপের সৌন্দয্যের চাদরে মোড়ানো পাহাড়, পাহাড় ঘেঁষেই ভারতের মেঘালয় রাজ্য। অপরদিকে শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে গারো পাহাড়ের বুকচিরে তৈরি করা হয়েছে সুদীর্ঘ ওয়াকওয়ে। পায়ে হেঁটে পাহাড়ের স্পর্শ নিয়ে লেকের পাড় ধরে হেঁটে যাওয়া যায় এক পাহাড় থেকে অন্য পাহাড়ে। পানির লেকে ছোট ছোট নৌকায় ঘুরে বেড়ানোর মজাই আলাদা।

লেকের বুকে নৌকায় পাহাড়ের পাদদেশে কফি আড্ডা আর গানে বিভোর হতে পারেন আগত দর্শণার্থীরা। এছাড়াও গারো মা ভিলেজেও ছোঁয়া লেগেছে নতুনত্বের। মাশরুম ছাতার নীচে বসে বা পাখি বেঞ্চে বসে পাহাড়ের ঢালে আদিবাসীদের জীবনযাত্রা, দিগন্ত জোড়া ধান ক্ষেত আর পাহাড়ি জনপদের ভিন্ন জীবনমান উপভোগ করার মত। আগত শিশু দর্শণার্থীর জন্য চুকুলুপি চিলড্রেনস পার্কের পাশাপাশি যুক্ত হয়েছে শিশু কর্ণার।

রয়েছে লাভ সেল্ফি ও সেল্ফি ব্রিজ। লেকের ওপর দিয়ে বানানো হয়েছে ভাসমান সেতু। এ সব দৃশ্য দেখতে ঈদের ছুটিতে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। পার্শ্ববর্তী জামালপুর জেলা থেকে আগত মো: রহিম মিয়া প্রতিনিধি কে বলেন, পরিবারের সদস্যদের নিয়ে শেরপুর গাড়ো পাহাড়ের অপূর্ব সৌন্দর্য দেখতে এসেছি। ঝুলন্ত সেতু আমাকে দারুন আকৃষ্ট করেছে। এছাড়াও বিভিন্ন কলেজ পড়ুয়া ছেলেরা গারো পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য এবং কৃত্রিম রাইডগুলো দেখে মুগ্ধ হয়েছে। জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা থেকে এসেছেন মাসুদ নামের পর্যটক বলেন, প্রতিবারই বারই এই সময়টায় আসা হয় অবকাশ পর্যটন বিনোদন কেন্দ্রে। নতুন নতুন রাইডগুলো আমাকে মুগ্ধ করেছে। ঢাকা থেকে আসা একজন বলেন, শহরের কোলাহল ছেড়ে গারো পাহাড়ে এসেছি। গ্রামে এসে পাহাড়ে না আসলে ঈদ আনন্দের পূর্ণতা পায়না। আগের চেয়ে পর্যটন কেন্দ্রে তৈরি কৃত্রিম রাইডগুলো অনেক সুন্দর হয়েছে।

পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর টহল চোখে পড়ার মতো। তাই ঝামেলা পড়তে হচ্ছে না। অবকাশ কেন্দ্রের ব্যবসায়ী অব্দুর রহিম বলেন, অন্যান্য ঈদের চেয়ে এবার পর্যটকের সংখ্যা অনেক বেশী। ঈদের দিন দুপুর থেকে পর্যটক বেড়াতে আসছেন। এতে বেচাকেনা ও ভাল হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও খুবই ভালো। মিনি চিড়িয়াখানার ইজারাদার বলেন, ঈদের দিন থেকেই প্রচুর দর্শনার্থীর আগমন। এবার ভালো লাভের মুখ দেখছি। পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আব্দুর রহিম বলেন, ঈদ উপলক্ষে গজনী অবকাশে অনেক পর্যটক বেড়াতে আসছেন। ঈদ উপলক্ষে নতুন নতুন মালামাল দোকানে তুলেছি। বেচাকেনাও ভালো হচ্ছে। পুলিশের নিরাপত্তা ব্যবস্থাও অন্য যে কোন বছরের চেয়ে ভাল। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম বলেন, টহল পুলিশের সংখ্যাও বাড়ানো হয়েছে। তাই কোন ধরণের অঘটন ঘটার কোন সুযোগ নেই।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আল-আমীন প্রতিনিধি কে বলেন, এবার ঈদে পরিবারের সদস্যদের নিয়ে মানুষ ভিড় করছে পর্যটন কেন্দ্রগুলোতে। এ জন্যই দর্শনার্থীদের নিরাপদ ঘোরাফেরার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বার্তা প্রেরক:মিজানুর রহমান,শেরপুর।
মোবা:০১৯৮৩-৮৮৫২৪৩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ