বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে চারা বিতরণ শেষে নিজ হাতে বৃক্ষরোপণ করলেন জেলা প্রশাসক ঝিনাইগাতীতে ১২ রবিউল আউয়াল উপলক্ষে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) আয়োজন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ছাতকে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২ টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশু পর্যটক নিখোঁজের,৪২ ঘণ্টা পর লাশ উদ্ধার। রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ ও খেলাধুলার সামগ্রী বিতরণ তাহিরপুরে পানিতে পড়ে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী ব্যক্তি ২০ ঘণ্টা পর উদ্ধার। । তাহিরপুর সীমান্ত থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ ভারতীয় পণ্য জব্দ। মশিউর রহমান (মিল্টন) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্বাচিত সংযোগ সড়কের অভাবে ঝিনাইগাতীর দিঘীরপাড়ের ৫০ পরিবারের চরম দুর্ভোগ

ঝিনাইগাতীতে অসহায়, হতদরিদ্র, পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ১১৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় এলাকায় গত এক সপ্তাহের বেশি সময় ধরে জেঁকে বসেছে তীব্র শীত। কনকনে ঠান্ডা ও হিমেল হাওয়ায় কাঁপছে পাহাড়ি জনপদ। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন সীমান্তবর্তী এলাকার দরিদ্র ও অসহায় মানুষ।

এই মানবিক সংকট বিবেচনায় ঝিনাইগাতী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। সরকারি বরাদ্দপ্রাপ্ত কম্বল নিয়ে তিনি রাতের আঁধারে গ্রামে গ্রামে ঘুরে শীতার্ত ও অসহায়, হতদরিদ্র মানুষের বাড়ি খুঁজে বের করে নিজ হাতে কম্বল বিতরণ করছেন।

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার
মা‌লিঝিকান্দা ইউনিয়নের বা‌নিয়া পাড়া গ্রা‌মে বাড়ি বাড়ি গিয়ে অসহ‌ায় হত দ‌রিদ্রদের মা‌ঝে শীতবস্ত্র বিতরণ করেন।

মাঠের আশেপাশের এলাকায় পায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে অসহায়, ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ইউএনও মো. আশরাফুল আলম রাসেল। তার এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসার জন্ম দিয়েছে।

মালিঝিকান্দা এলাকার বাসিন্দা আলমগীর হোসেন বলেন, শীতে আমাদের খুব কষ্ট হচ্ছিল। ইউএনও স্যার আমাদের কম্বল দিয়েছেন। এতে আমরা খুব খুশি। আল্লাহ যেন তাকে ভালো রাখেন।

 ইউএনও মো. আশরাফুল আলম রাসেল প্রতিনিধিকে বলেন,‘শীতের কষ্ট সবাইকে একভাবে ভোগায় না। যারা বেশি অসহায়, তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। একজন মানুষও যেন শীতে কষ্ট না পায়, সেই চেষ্টাই করছি।’

বার্তা প্রেরক:মিজানুর রহমান, শেরপুর। 

মোবাইল নং :০১৭৮৭-৩৩০৯৭২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর