শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম
নকলায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু বকশীগঞ্জে ডিলার ও রিটেইলার সম্মেলনে কাবেরী ৫০ জাত ভুট্টার মোড়ক উন্মোচন উখিয়ায় বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক মিয়ানমার থেকে ইয়াবা আনার অভিযোগে উখিয়ায় যুবক আটক মাটি খুঁড়ে মিলল ১০ হাজার ইয়াবা, বাজারমূল্য ৩০ লাখ টাকা সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে ৭ সদস্যের আন্দোলন সমন্বয় কমিটি গঠন দেওয়ানগঞ্জে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার তাহিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে মো: মকবুল হোসেনের প্রার্থিতা ঘোষণা। তাড়াশে শিয়াল ঠেকাতে বৈদ্যুতিক ফাঁদ, প্রাণ গেল গৃহবধূর, আশঙ্কাজনক দুই শিশু বকশীগঞ্জে বগারচর আদর্শ রানার্স ক্লাবের উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত।

ঝিনাইগাতীতে গ্রামবাসীর জন্য কবরস্থান নির্মাণ করলেন  বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব আইন উদ্দিন শিকদার!

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ১৪২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার দক্ষিণ গান্ধীগাও  গ্রামের কৃতি সন্তান আব্দুল সামাদ শিকদাদের ছেলে আলহাজ্ব আইনুদ্দিন সিকদার গ্রামবাসীর জন্য কবরস্থান নির্মাণ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন।

স্থানীয় সুত্রে জানা যায়,আলহাজ্ব আইন উদ্দিন শিকদার বিভিন্নভাবে মানবকল্যাণে কাজ করে আসছেন। এই গ্রামেই তিনি ৪০ শতাংশ জমি ক্রয় করে এলাকার দুই গ্রামের পরিবারের মৃত ব্যক্তিদের দাফনের জন্য কবরস্থান নির্মাণের এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেন।

এই কবরস্থানের নাম দিয়েছেন দক্ষিণ গান্ধিগাও কবরস্থান । তবে এই কবরস্থানে দুই গ্রামের প্রায় এক সাথে ৫০০ জন মৃত ব্যক্তিকে দাফন করা যাবে বলে সাংবাদিকদের জানিয়েছেন কবরস্থানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আইন উদ্দিন শিকদার।

তিনি প্রতিনিধিকে জানান,গ্রামবাসির সাহায্য সহযোগিতায় কবরস্থান নির্মাণ করে আমি অনেক আনন্দিত।সকলের কাছে দোয়া চাই সব সময় যেন জনগণের কল্যাণে কাজ করতে পারি।

আলহাজ্ব আইন উদ্দিন শিকদার আরও বলেন,মানব সেবা শুধু একটি গুন নয়,মানুষের প্রতি মানুষের দ্বায়িত্ববোধের প্রতিচ্ছবি। একজন মানুষের জীবনে প্রকৃত আনন্দ তখনই আসে,যখন সে নিজের স্বার্থের উর্ধ্বে  উঠে  অপরের উপকারে আসে।

মানব সেবা মানবতার শুদ্ধতম রুপ,যা সমাজকে করে তুলে সুন্দর ও মানবিক।

বার্তা প্রেরক :মিজানুর রহমান,শেরপুর।

মোবাইল নং -০১৭৮৭৩৩০৯৭২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর