সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
ঝিনাইগাতীর রাংটিয়া আপন শিক্ষা পরিবারে এসএসসিতে সাফল্য,পাসের হার ৯৩.১০% ঝিনাইগাতীর রাংটিয়া আপন শিক্ষা পরিবারে এসএসসিতে সাফল্য, পাসের হার ৯৩.১০% ঝিনাইগাতী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ফলাফলে হতাশা, ঐতিহ্য ফেরাতে সম্মিলিত উদ্যোগের আহ্বান রিয়াদে মুসা সানাইয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশি শ্রমিকের মধ্যে ১৬ জনের মৃত্যু; বাবা পড়েছেন পঞ্চম শ্রেণি, মা দ্বিতীয়—তাদের স্বপ্নের সন্তান আজ ৪৭তম বিসিএসে কাস্টমস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাবা পড়েছেন পঞ্চম শ্রেণি, মা দ্বিতীয়—তাদের স্বপ্নের সন্তান আজ ৪৭তম বিসিএসে কাস্টমস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত  ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করার সিদ্ধান্ত বিএনপির

ঝিনাইগাতীর রাংটিয়া আপন শিক্ষা পরিবারে এসএসসিতে সাফল্য,পাসের হার ৯৩.১০%

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

 ঝিনাইগাতীর রাংটিয়া আপন শিক্ষা পরিবারে এসএসসিতে সাফল্য, পাসের হার ৯৩.১০%

 

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া আপন শিক্ষা পরিবারের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে সন্তোষজনক সাফল্য অর্জিত হয়েছে। এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ২৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ২৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। ফলে প্রতিষ্ঠানটির পাসের হার ৯৩ দশমিক ১০ শতাংশ।

 

প্রকাশিত ফলাফলে A+ পেয়েছে ১ জন, A পেয়েছে ১১ জন, A- পেয়েছে ৯ জন এবং B পেয়েছে ৬ জন শিক্ষার্থী। অপরদিকে ২ জন শিক্ষার্থী অকৃতকার্য (F) হয়েছে।

 

ফলাফল প্রকাশকে কেন্দ্র করে রাংটিয়া আপন শিক্ষা পরিবারের প্রধান শিক্ষক রহমত আলী অভিভাবকদের প্রতি একটি মানবিক ও গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন।

 

তিনি বলেন, “ফলাফল যাই হোক, সন্তান আপনার। ভালো বা খারাপ ফলাফলে সন্তানের পাশে দাঁড়ান। কেউ ইচ্ছে করে ফলাফল খারাপ করতে চায় না। খারাপ ফলাফলের জন্য তিরস্কার করে আপনার সন্তানকে বিষিয়ে তুলবেন না; বরং তাকে উৎসাহ ও সাহস দিন।”

 

প্রধান শিক্ষক আরও বলেন, “একটা মাত্র ফলাফলে কারও ভাগ্য নির্ধারিত হয় না। কঠোর অধ্যবসায় ও কঠোর পরিশ্রমই সবার ভাগ্য বদলে দিতে পারে।”

 

তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, পরীক্ষার ফলাফলকে জীবনের শেষ কথা হিসেবে না দেখে সন্তানদের ভুল-ত্রুটি থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে। বিশেষ করে যারা প্রত্যাশিত ফলাফল করতে পারেনি, তাদের হতাশ না করে নতুন করে স্বপ্ন দেখার এবং পরিশ্রম করার অনুপ্রেরণা দিতে হবে।

 

রাংটিয়া আপন শিক্ষা পরিবারের এবারের ফলাফলে উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে শিক্ষকরা তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের সাফল্য কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর