শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
দেওয়ানগঞ্জে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার তাহিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে মো: মকবুল হোসেনের প্রার্থিতা ঘোষণা। তাড়াশে শিয়াল ঠেকাতে বৈদ্যুতিক ফাঁদ, প্রাণ গেল গৃহবধূর, আশঙ্কাজনক দুই শিশু বকশীগঞ্জে বগারচর আদর্শ রানার্স ক্লাবের উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, ঈদগাঁওয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ১ শেরপুর জেলা ছাত্রশক্তির নবগঠিত আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করল জেলা এনসিপি চুরির অভিযোগে চাকমারকুল ক্যাম্পে গ্রেপ্তার ৩ মাছের চড়া দামে মলিন মহিষলুটির শুঁটকিপল্লির ব্যস্ততা, লোকসানের শঙ্কায় ব্যবসায়ীরা হিমছড়িতে সাগরে ডুবে ৪ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ কোস্ট গার্ড দেখে পালাল বোটের আরোহীরা, মিলল ৫০ হাজার মাদক 

তাহিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে মো: মকবুল হোসেনের প্রার্থিতা ঘোষণা।

বিশেষ প্রতিনিধি / ৫৭ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতার ঘোষণা দিয়েছেন মো. মকবুল হোসেন। তিনি সাবেক সংসদ সদস্য নজির হোসেনের ভাগনে এবং তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক।
তাহিরপুরের মাটি ও মানুষের আস্থার প্রতীক ও জনসেবার প্রত্যয়কে সামনে রেখে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন।
তিনি নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণ, এলাকার সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন এই সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী।
মো. মকবুল হোসেনের উন্নয়ন ভাবনায় রয়েছে উপজেলার রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং তরুণ সমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলা। পাশাপাশি তাহিরপুরের পর্যটনশিল্পের সম্ভাবনাকে কাজে লাগানো, হাওর ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং সীমান্তবর্তী এলাকার মানুষের জীবনমান উন্নয়নেও গুরুত্ব দেওয়ার প্রত্যাশা রয়েছে।
তিনি মনে করেন, একটি উন্নত ও জনবান্ধব উপজেলা গড়তে হলে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে দূরত্ব কমিয়ে স্বচ্ছতা, জবাবদিহি এবং ন্যায়ভিত্তিক সেবাব্যবস্থা নিশ্চিত করা জরুরি। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে উপজেলার সব শ্রেণি-পেশার মানুষের জন্য সমান সুযোগ ও সেবা নিশ্চিত করাই হওয়া উচিত জনপ্রতিনিধির মূল লক্ষ্য।
সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি জনসেবার অভিজ্ঞতা, সাহসী নেতৃত্ব এবং উন্নয়নের প্রত্যয় নিয়ে মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন। এ লক্ষ্যে তিনি উপজেলার সর্বস্তরের মানুষের পরামর্শ, সহযোগিতা, ভালোবাসা ও দোয়া কামনা করেছেন।
তাহিরপুরকে একটি আধুনিক, উন্নত, নিরাপদ ও জনকল্যাণমুখী উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যাশা নিয়ে তিনি আগামীর পথচলায় জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চান।
তাঁর প্রত্যাশা—জনগণের আস্থা ও সহযোগিতাকে শক্তিতে পরিণত করে তাহিরপুরের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর