বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
অপহরণের তিন দিন পর উদ্ধার রোহিঙ্গা শিশু টেকনাফে অপহৃত রোহিঙ্গা শিশু উদ্ধার, পরিবারের জিম্মায় হস্তান্তর পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার যুক্তরাজ্যের মাটিতে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ গুণীজন ও প্রবীণকে বিশেষ সম্মাননা প্রদান গোদাগাড়ীতে দীর্ঘ পাঁচ বছরের আইনি লড়াই শেষে গোগ্রাম ইউপি চেয়ারম্যানের পদ ফিরে পেলেন হজরত আলী সেন্টমার্টিনে অগ্নিনিরাপত্তায় কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের যৌথ মহড়া উখিয়ায় মানবপাচার প্রতিরোধে ব্র্যাকের সচেতনতামূলক কর্মশালা টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড টেকনাফের হ্নীলায় ১১ লাখ ইয়াবাসহ আটক ২, উদ্ধার ৫টি বড় রামদা প্রাইম টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন কেএম শহীদুল ইসলাম। তাহিরপুরে কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে আলী আহাম্মদের প্রার্থিতা ঘোষণা। জামালপুরের বকশীগঞ্জে ছড়িয়ে পড়েছে অলৌকিক আতঙ্ক! হ্নীলা সীমান্তে ১১ লাখ ইয়াবা জব্দ, আটক দুই টেকনাফে মাদক সেবনের দায়ে রোহিঙ্গার ৪ মাসের জেল মীরসরাইয়ে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু, পরিবারে শোকের মাতম টেকনাফে মাদকের চালান আত্মসাতের অভিযোগে নির্যাতন, নিহত ১; আহত ২, নিখোঁজ ১ ময়মনসিংহে পুলিশের এসআইয়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, স্ত্রীর আত্মহত্যা লেদা ক্যাম্পে অবস্থান, রোহিঙ্গা যুবকের এক মাসের সশ্রম কারাদণ্ড সরকার ব্যর্থ হওয়ায় শ্রমিক আন্দোলন বড় রূপ নিয়েছে: পাবনায় নাহিদ ইসলাম চাকমারকুল চেকপোস্ট থেকে চুরি মামলার সন্দেহভাজন গ্রেপ্তার
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

তাহিরপুরে বোরো আবাদ নির্বিঘ্ন রাখতে হাওরের বাঁধ ও স্লুইসগেট পরিদর্শনে ইউএনও।

বিশেষ প্রতিনিধি / ৫৮ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

তাহিরপুরের হাওরাঞ্চলের কৃষকদের স্বার্থ রক্ষা ও আসন্ন বোরো আবাদ নির্বিঘ্ন রাখতে শনি, মাটিয়ান, মহালিয়া ও গুরমার হাওরসহ বিভিন্ন হাওরের বাঁধ, ক্লোজার ও স্লুইসগেট পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ রিপা মনি দেবী।
এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহব্বায়ক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা বিএনপি যুগ্ম আহব্বায়ক ও মাননীয় সংসদ সদস্য এর প্রতিনিধি মেহেদী হাসান উজ্জ্বল, বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপি সভাপতি আশরাফুল ইসলাম, ইউপি সদস্য সামায়ুন কবির, জুয়েল মিয়া সহ পানি উন্নয়ন বোর্ড এর নেতৃবৃন্দ এবং কৃষক প্রতিনিধিরা।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরজমিনে এসব এলাকা পরিদর্শন করে হাওরের পানি নেমে যাওয়ার কারণ ও পানি প্রবাহ নিয়ন্ত্রণের সম্ভাব্য উপায় নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেন তাঁরা।

জানা গেছে, হাওরের পানি দ্রুত নেমে যাওয়ায় কৃষকদের বোরো ধানের চারা রোপণ ও আবাদ নিয়ে সম্ভাব্য সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগেই বিভিন্ন পর্যায়ে যোগাযোগ ও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে সকল স্লুইস গেইট বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকার কৃষকেরা।
এরই ধারাবাহিকতায় বাঁধের ক্লোজার দিয়ে পানি প্রবাহ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছেন ইউএনও রিপা মনি দেবী।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপা মনি দেবী বলেন, হাওরের পানি নেমে যাওয়ার বিষয়টি কৃষকদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বোরো আবাদ নির্বিঘ্ন রাখতে হাওরে প্রয়োজনীয় পানি ধরে রাখা জরুরি। এ জন্য বিভিন্ন হাওরের বাঁধ, ক্লোজার ও স্লুইসগেট সরেজমিনে পরিদর্শন করা হচ্ছে। পানি প্রবাহিত হওয়ার বিষয়টি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। কৃষকদের স্বার্থ রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী বলেন, হাওরের কৃষকরা আমাদের এলাকার অর্থনীতির মূল চালিকাশক্তি। বোরো আবাদকে কেন্দ্র করে হাজারো কৃষক পরিবারের জীবিকা নির্ভরশীল। হাওরের পানি কমে গেলে কৃষকদের চারা রোপণ ও পরবর্তী সময়ে সেচের ক্ষেত্রে সংকট তৈরি হতে পারে। তাই সময় থাকতে পানি প্রবাহ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। কৃষকদের স্বার্থে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আমরা শুরু থেকেই কাজ করে যাচ্ছি।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্যের প্রতিনিধি মেহেদী হাসান উজ্জ্বল বলেন, হাওরের কৃষকদের সমস্যা আমাদের সবার সমস্যা। বোরো আবাদ নির্বিঘ্ন রাখতে হাওরে প্রয়োজনীয় পানি সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। কৃষকদের স্বার্থ রক্ষায় আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

হাওরের কৃষি ও কৃষকের জীবন-জীবিকা রক্ষায় উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন স্থানীয় কৃষকেরা। তাঁদের প্রত্যাশা, সময়মতো কার্যকর ব্যবস্থা নেওয়া হলে হাওরে প্রয়োজনীয় পানি সংরক্ষণ এবং আসন্ন বোরো আবাদ নির্বিঘ্ন রাখা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ