সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
টেকনাফে ১০৫ সদস্যের যৌথ অভিযান, মানবপাচার মামলার দুই আসামি গ্রেপ্তার স্থায়ী ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণই হবে প্রথম অগ্রাধিকার: চেয়ারম্যান প্রার্থী এইচ এম ছামিউল হক (রাজু) সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড রাজশাহী শিশু হাসপাতালের অবকাঠামোর কাজ শেষ ২০২৩ সালে , তবুও চালু হয়নি চিকিৎসাসেবা হিমছড়ি ঢালায় ডাকাতির ঘটনায় সন্দেহভাজন আসামি গ্রেপ্তার পূর্ব আকাশ কুড়ি যুব সংঘ বনাম নব উন্নয়ন যুব ক্লাব কর্তৃক আয়োজিত এক বিশাল হাডুডু খেলা অনুষ্ঠিত। শাহজালাল রুমিকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেয়নি পুলিশ: রাশেদ খান ​প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে শেষ বিদায়: বৃটেন কমিউনিটির শোক টেকনাফে এনসিপির আহ্বায়ক কমিটির সভা সাতকানিয়ায় হত্যা ও অস্ত্রসহ ৯ মামলার পলাতক আসামি গ্রেপ্তার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন? যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় এসএসএস-এর ‘বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত গর্জনীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুবর্ণজয়ন্তী র আহ্বায়ক কমিটি গঠিত সাংবাদিক বেলাল উদ্দীন আহ্বায়ক মাওলানা মাছুমুর রশিদ সচিব নকলায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু বকশীগঞ্জে ডিলার ও রিটেইলার সম্মেলনে কাবেরী ৫০ জাত ভুট্টার মোড়ক উন্মোচন উখিয়ায় বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক মিয়ানমার থেকে ইয়াবা আনার অভিযোগে উখিয়ায় যুবক আটক মাটি খুঁড়ে মিলল ১০ হাজার ইয়াবা, বাজারমূল্য ৩০ লাখ টাকা সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে ৭ সদস্যের আন্দোলন সমন্বয় কমিটি গঠন দেওয়ানগঞ্জে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

তাহিরপুরে ব্যবসায়ীকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ১৪৭ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে রবিবার, ৮ মার্চ, ২০২৬

আমির হোসাইন
স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারের এক ব্যবসায়ীর ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় ব্যবসায়ী সমাজ। অভিযুক্ত তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিনকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে শুক্রবার (৬ মার্চ) বিকেলে বাদাঘাট বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সচেতন এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বৃহস্পতিবার (৫ মার্চ) রাত প্রায় ৮টার দিকে ডাচ-বাংলা এজেন্ট ব্যাংক শাখায় যাওয়ার পথে নূরপুর গ্রামের ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেনকে জোরপূর্বক তুলে নিয়ে যান সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন ও তার সহযোগীরা। পরে বাদাঘাট বাজারে আফতাব উদ্দিনের নিজস্ব ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে তাকে আটকে রেখে কয়েক ঘণ্টা ধরে মারধর ও নির্যাতন করা হয় বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, এ সময় দেলোয়ার হোসেনের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে ধারালো কিরিচ দিয়ে তার মাথা ও হাতে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা খবর পেয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক সবুজ আলম, উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সমাজকর্মী আবুল হোসেনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, “একজন স্বনামধন্য ব্যবসায়ীর ওপর এমন নৃশংস হামলা পুরো ব্যবসায়ী সমাজকে আতঙ্কিত করে তুলেছে। চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”
এ ঘটনায় ভুক্তভোগী দেলোয়ার হোসেন বাদী হয়ে শুক্রবার রাতে তাহিরপুর থানায় সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিনকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন। দেলোয়ার হোসেন উপজেলার নূরপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন। তিনি দাবি করেন, “নূরপুর গ্রামের লিটন নামে এক ব্যক্তির জায়গা সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে দেলোয়ার হোসেন ক্ষিপ্ত হন। আমার বিরুদ্ধে দায়ের করা মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।”
এ বিষয়ে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, “ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় মামলা রুজু হয়েছে। প্রধান আসামি আফতাব উদ্দিনসহ জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং অভিযান অব্যাহত রয়েছে।”
স্থানীয়দের মতে, ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে ব্যবসায়ী সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে পারে বলেও তারা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ