সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
পেশাগত দায়িত্বে আহত সাংবাদিক জিয়াবুলের চিকিৎসায় রাষ্ট্রীয় সহযোগিতা চায় বিএমএসএফ অধিকার’ নাটকের উদ্বোধন ময়মনসিংহের মেঘ ভেলা রিসোর্টে নাটোরের জমিদার শরৎকুমার রায়ের উদ্যোগে রাজশাহীতে গড়ে ওঠে ঐতিহাসিক বরেন্দ্র জাদুঘর কাগতিয়া মাদরাসার সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা দ্বীনি শিক্ষার আলোকে বক্তৃতা। কাগতিয়া কামিল এম এ মাদরাসা তাহিরপুরে মাদকবিরোধী ঐক্য পরিষদের মতবিনিময় ও পরিচিতি সভা। দাফনের আগেই পুলিশের সন্দেহ, ১২ ঘণ্টায় ফাঁস বৃদ্ধ হত্যার রহস্য,পুত্রবধূসহ গ্রেপ্তার ৩ সংস্কৃতি ও গণমাধ্যমের সেতুবন্ধনে নতুন প্রত্যাশা, প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ইউনাইটেড প্রেসক্লাবের জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঝিনাইগাতীতে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি: নীরবতা নয়, চাই কার্যকর প্রতিরোধ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন:১নং জাহাঙ্গীরনগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীতা ঘোষণা তরুণ আইনজীবী এডভোকেট মহিউদ্দিন

তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে, নি/হ/ত ১ আ/হ/ত ৫

বিশেষ প্রতিনিধি / ১০৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলায় আল আমিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আল আমিনের ছোট ভাই জুয়েল জানান, শিশুদের ফুটবল খেলার সময় এক শিশুর পায়ে অন্য এক শিশু আঘাত করলে তাকে চড় মারা হয়। বিষয়টি নিয়ে ওই শিশুর বাবা লতিফের কাছে বিচার দেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
জুয়েলের অভিযোগ,গতকাল শুক্রবার বিরোধ মীমাংসার জন্য তিনি এগিয়ে গেলে কয়েকজন তার ওপর হামলা চালিয়ে মারধর করেন। পরে শনিবার দুপুরে তাদের বাড়ির সামনে এসে কয়েকজন গালিগালাজ করতে থাকেন। এ সময় আল আমিন এর প্রতিবাদ করলে ১৫-২০ জন লোক দা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে গিয়ে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা আল আমিনের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
পরে পরিবারের লোকজন তাকে দ্রুত তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় জুয়েলসহ আরও দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে রানা মিয়া (৩০) ও রবিন মিয়া (২৫) রয়েছেন। রবিন মিয়া তোফাজ্জল মিয়ার ছেলে বলে জানা গেছে।
নিহতের পরিবারের অভিযোগ, আব্দুর নুর, লতিফ, আব্দুল কুদ্দুস, সুলতান, মহিবুর, মোফাজ্জল, আতাবুর, আব্দুর শহীদ ও  জাকিরসহ কয়েকজনের নেতৃত্বে এ হামলা চালানো হয়।
এ বিষয়ে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর