বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম
জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে কেজিএস পরিচালকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন: কার্যকারী সদস্য পদে লড়ছেন মহিবুর রহমান রিপন। নতুন পে-স্কেল ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে দেশব্যাপী স্মারকলিপি দিল ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়ন চট্টগ্রামের মীরসরাইয়ের ১৬ ইউনিয়নে বিএনপি থেকে চেয়ারম্যান প্রার্থী প্রায় ২ শতাধিক এবং মেম্বার হবে কমপক্ষে হাজারোধিক? দল থেকে কঠোরতার হুঁশিয়ারি সিংগাইরে কৃষিজমির মাটি কাটায় ইটভাটাকে জরিমানা টেকনাফে বিজিবির পৃথক দুই অভিযান, ১ লাখ ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার শাপলা চত্বরে ১৮ হাজার ও নাফ নদীর স্লুইস গেট এলাকায় ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১; পালিয়েছে ২ জন জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে চোরাচালান নিয়ে সরগরম আইনশৃঙ্খলা প্রতিরোধ কমিটির সভা। শেরপুরে সওজের জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ কয়েকটি পরিবারের চলাচলের পথ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে এক যুবকের কারাদণ্ড। ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নতুন কমিটির দায়িত্ব হস্ততর চট্টগ্রামের ফটিকছড়িতে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে ৩ জন আহত, আটক ১ চট্টগ্রাম শহরের খুলশীর নিজের বাসা থেকে অধ্যাপিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ, হত্যা নাকি আত্মহত্যা সন্দেহাতীত চট্টগ্রামের মীরসরাই পৌরসভার ৫ নং ওয়ার্ড’র আওয়ামী দলীয় কাউন্সিলর জহির উদ্দিন গ্রেপ্তার চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাট পৌর বাজারে আওয়ামী লীগের সন্ত্রাস- নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত ছাতকে মামলার প্রধান আসামির দাওয়াতে ওসি, সাংবাদিকদের মধ্যে ক্ষোভ পাহাড়ি জনগোষ্ঠীর পাশে সেনাবাহিনী: নানিয়ারচরে বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ বিতরণ নাঙ্গলমোড়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন তাহিরপুরে ৪৪ কেজি গাঁজাসহ,সিন্ডিকেটের সদস্য ইসলাম উদ্দিন গ্রেপ্তার।
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

দেশীয় মদসহ ১২ রোহিঙ্গা আটক, প্রত্যেকের ১৫ দিনের কারাদণ্ড

দৈনিক সোনালী সময় / ১১১ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চালিয়ে দেশীয় মদসহ ১২ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হোয়াইক্যং পুলিশ ফাঁড়িসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সূত্রে জানা গেছে, হোয়াইক্যং আর্মি ক্যাম্পের সেনাবাহিনী ও উনচিপ্রাং এপিবিএনের সমন্বয়ে যৌথ বাহিনীর অস্থায়ী চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় একটি কালো রঙের হাইয়েস গাড়ি থেকে পাঁচটি ২০০ মিলিলিটারের বোতলে মোট এক লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা ১২ রোহিঙ্গাকে আটক করা হয়।

পরে আটক ব্যক্তিদের টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম অনীক চৌধুরীর কার্যালয়ে হাজির করা হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাঁদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ১২ জনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এপিবিএনের পাহারায় টেকনাফ মডেল থানায় পাঠানো হয়েছে।

১৬ এপিবিএনের উনচিপ্রাং ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় ক্যাম্পের সাধারণ ডায়েরিতে (জিডি) নথিভুক্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ