সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
পাহাড়ি জনগোষ্ঠীর পাশে সেনাবাহিনী: নানিয়ারচরে বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ বিতরণ নাঙ্গলমোড়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন তাহিরপুরে ৪৪ কেজি গাঁজাসহ,সিন্ডিকেটের সদস্য ইসলাম উদ্দিন গ্রেপ্তার। ঝিনাইদহে ডুমুরিয়ার রিটেইলারদের এক দিনের সম্মেলন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত টেকনাফে বিজিবি ও এস আর বি এর অভিযানে ২০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় মেম্বার পদে প্রার্থী হচ্ছেন সামায়ুন কবির। মরিচ্যা বাজারে এসআরবি-১৫-এর অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ৩ টেকনাফে যৌথ অভিযান: ৭ আসামি গ্রেপ্তার, কারাদণ্ড ৬ জনের টেকনাফে উদ্ধার ১৩ গ্রেনেড, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী বর্ণাঢ্য আয়োজনে অর্কিড স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রীসে পৌঁছালেন সুয়েব, ভাইয়ের জন্য দোয়া চাইলেন নাঈম। জামালপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ! বিবেকের আদালতে মানুষ। দুনিয়ার পরীক্ষা, সততার শক্তি ও ঈমানের জবাবদিহি। শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবর্তনের ছোঁয়া, ডা. মফিদুলের উদ্যোগে বাড়ছে চিকিৎসাসেবার মান উন্নয়ন ও অনিয়ম বন্ধের উদ্যোগে বাধা ও অপপ্রচারের অভিযোগ শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবর্তনের ছোঁয়া, ডা. মফিদুলের উদ্যোগে বাড়ছে চিকিৎসাসেবার মান উন্নয়ন ও অনিয়ম বন্ধের উদ্যোগে বাধার অভিযোগ, অপপ্রচারেও থেমে নেই সেবার অগ্রযাত্রা ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি কাজী আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন নির্বাচিত চট্টগ্রামের মীরসরাইয়ের অধিবাসী, জুলাইয়ে গণহত্যা মামলার আসামি হিসেবে বৈশাখী টিভি’র ডিএমডি টিপু আলম মিলন গ্রেপ্তার মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ আটক ২ চট্টগ্রামের মীরসরাইয়ের নয় টিলা মাজার এলাকা থেকে বিদেশী পিস্তল ও গুলি সহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ আওয়ামী লীগ নেতা কর্মীদের সহযোগিতা কারীদের তালিকা করার আগে যে সব বিএনপি’র নেতারা আঙুল পুলে কলাগাছ বনে যাওয়ার সামিলে পরিনত তাদের খবর নেয়ার দরকার
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

নাঙ্গলমোড়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন

দৈনিক সোনালী সময় / ৫৪ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

মোঃ জাকিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার,চট্টগ্রাম ।

বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শুরু; প্রকৃত সুবিধাভোগীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান লায়ন সালাউদ্দীন আলী

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ (২৩ নভেম্বর) রোজ সোমবার বিকেল ৪ টায় নাঙ্গলমোড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লায়ন আলহাজ্ব সালাউদ্দীন আলী।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লায়ন সালাউদ্দীন আলী বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার ছিল ফ্যামিলি কার্ড কর্মসূচি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকার সেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। এ কর্মসূচির মূল লক্ষ্য হলো অসচ্ছল ও পিছিয়ে পড়া পরিবারের নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং তাঁদের জীবনযাত্রার মান উন্নয়ন করা।

 

তিনি আরও বলেন, তথ্য সংগ্রহকারীরা প্রতিটি বাড়িতে গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন এবং সংশ্লিষ্ট সমাজসেবা কার্যালয় এ কার্যক্রম তদারকি করবে। তাই প্রকৃত ও উপযুক্ত সুবিধাভোগী নির্বাচনের স্বার্থে ইউনিয়নবাসীকে সঠিক ও নির্ভুল তথ্য দিয়ে তথ্য সংগ্রহকারীদের সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

 

লায়ন সালাউদ্দীন আলী বলেন, ফ্যামিলি কার্ড কেবল একটি আর্থিক সহায়তার কর্মসূচি নয়, এটি অসচ্ছল পরিবারের স্বস্তি, নারীর মর্যাদা ও অর্থনৈতিক ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। সঠিক তথ্য সংগ্রহ এবং স্বচ্ছ যাচাই-বাছাইয়ের মাধ্যমে যেন প্রকৃত উপযুক্ত পরিবারগুলো সরকারি সহায়তা পায়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সততা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

 

বিশেষ অথিতি বক্তব্যবে অধ্যক্ষ গিয়াসউদ্দিন বলেন ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে নাঙ্গলমোড়ার অসচ্ছল পরিবারগুলোর জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে। বিশেষ করে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, পারিবারিক নিরাপত্তা ও স্বচ্ছলতা বৃদ্ধিতে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাঙ্গলমোড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মামুনুর রশিদ মামুন।

 

এ সময় বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গিয়াস উদ্দিন, ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সেলিম হাসান, নাঙ্গলমোড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলম মুন্সি, নাঙ্গলমোড়া ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ শওকত।

 

এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মনির আহম্মদ, নুরুল আবছার আক্তার, মোরশেদুল আলম, তাজুল ইসলাম হৃদয়, মোহাম্মদ আলমগীর, রবিউল আলম বুলবুল, নজরুল ইসলাম, ছাত্রদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক গাজী রাসেল হাসান, লোকমান হোসেন,মোহাম্মদ নেছার উদ্দিন, ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ আল হেলাল, আতাউল শিকদার, মোহাম্মদ রিসাত, সোলেমান বাদশা, মোঃ আরফাত মোহাম্মদ রিপন ইমতিয়াজ আহমদ দিহান মোহাম্মদ শাকিল মোঃ বাবু সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সমাজসেবক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্বপ্ন নয়, প্রতিশ্রুতির বাস্তবায়ন—এই প্রত্যাশাকে সামনে রেখে নাঙ্গলমোড়া ইউনিয়নে শুরু হলো ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ