সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম
পাহাড়ি জনগোষ্ঠীর পাশে সেনাবাহিনী: নানিয়ারচরে বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ বিতরণ নাঙ্গলমোড়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন তাহিরপুরে ৪৪ কেজি গাঁজাসহ,সিন্ডিকেটের সদস্য ইসলাম উদ্দিন গ্রেপ্তার। ঝিনাইদহে ডুমুরিয়ার রিটেইলারদের এক দিনের সম্মেলন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত টেকনাফে বিজিবি ও এস আর বি এর অভিযানে ২০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় মেম্বার পদে প্রার্থী হচ্ছেন সামায়ুন কবির। মরিচ্যা বাজারে এসআরবি-১৫-এর অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ৩ টেকনাফে যৌথ অভিযান: ৭ আসামি গ্রেপ্তার, কারাদণ্ড ৬ জনের টেকনাফে উদ্ধার ১৩ গ্রেনেড, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী বর্ণাঢ্য আয়োজনে অর্কিড স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রীসে পৌঁছালেন সুয়েব, ভাইয়ের জন্য দোয়া চাইলেন নাঈম। জামালপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ! বিবেকের আদালতে মানুষ। দুনিয়ার পরীক্ষা, সততার শক্তি ও ঈমানের জবাবদিহি। শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবর্তনের ছোঁয়া, ডা. মফিদুলের উদ্যোগে বাড়ছে চিকিৎসাসেবার মান উন্নয়ন ও অনিয়ম বন্ধের উদ্যোগে বাধা ও অপপ্রচারের অভিযোগ শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবর্তনের ছোঁয়া, ডা. মফিদুলের উদ্যোগে বাড়ছে চিকিৎসাসেবার মান উন্নয়ন ও অনিয়ম বন্ধের উদ্যোগে বাধার অভিযোগ, অপপ্রচারেও থেমে নেই সেবার অগ্রযাত্রা ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি কাজী আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন নির্বাচিত চট্টগ্রামের মীরসরাইয়ের অধিবাসী, জুলাইয়ে গণহত্যা মামলার আসামি হিসেবে বৈশাখী টিভি’র ডিএমডি টিপু আলম মিলন গ্রেপ্তার মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ আটক ২ চট্টগ্রামের মীরসরাইয়ের নয় টিলা মাজার এলাকা থেকে বিদেশী পিস্তল ও গুলি সহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ আওয়ামী লীগ নেতা কর্মীদের সহযোগিতা কারীদের তালিকা করার আগে যে সব বিএনপি’র নেতারা আঙুল পুলে কলাগাছ বনে যাওয়ার সামিলে পরিনত তাদের খবর নেয়ার দরকার
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

পাহাড়ি জনগোষ্ঠীর পাশে সেনাবাহিনী: নানিয়ারচরে বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ বিতরণ

দৈনিক সোনালী সময় / ৬৩ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

শহিদুল ইসলাম, প্রতিবেদক:

রাঙ্গামাটি নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেংগল) এর উদ্যোগে চট্টগ্রামে দুর্গম পাহাড়ী অঞ্চলে বসবাসরত জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ‘সম্প্রীতি ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় ২৩ নভেম্বর ২০২৬, সোমবার নানিয়ারচর জোন সদর এর আওতাধীন নানিয়ারচর মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে স্থানীয় দরিদ্র ও অসহায় রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

গত ০১ নভেম্বর ২০২৬ তারিখ হতে নানিয়ারচর এলাকায় বিশেষ অপারেশন চলাকালীন সময় দেখা যায়, উক্ত এলাকাটি দুর্গম পাহাড়ী অঞ্চল হওয়ায় এই এলাকার জনসাধারণ সুচিকিৎসা হতে বঞ্চিত। এমন শোচনীয় অবস্থা পরিলক্ষিত হলে, নানিয়ারচর জোনের জোন কমান্ডার বিএ-৭৯০০ লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি, এর নির্দেশনায় নানিয়ারচর এলাকায় জনসাধারণের স্বাস্থ্য সেবার মান উন্নয়নের জন্য একটি মেডিক্যাল ক্যাম্পেইন কর্মসূচির ব্যবস্থা গ্রহণ করা হয়।

দুর্গম পাহাড়ি এলাকা নানিয়ারচর, ইসলামপুর, খামারপাড়া, নোয়াদম, সাপমারা এবং আশেপাশের এলাকার সকল স্তরের এবং বয়সের মানুষ চিকিৎসাসেবা গ্রহণের উদ্দেশ্যে স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। স্বাস্থ্যসেবা বঞ্চিত পাহাড়ি জনগোষ্ঠীর চিকিৎসা সেবা সহজলভ্য করা ও তাদের সার্বিক স্বাস্থ্যমান উন্নত করতেই সেনাবাহিনীর এ জনকল্যাণমূলক উদ্যেগ।

নানিয়ারচর জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মাকসুদুল হাসান কর্তৃক ৩৪ পুরুষ, ৭৪ জন মহিলা ও ১১ জন শিশুসহ সর্বমোট ১১৯ জন রোগীকে বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান এবং প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়। এসময় জোন কমান্ডার বলেন, পাহাড়ি জনগোষ্ঠীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেনাবাহিনীর এ ধরণের সেবা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয় জনগণ সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগের ভূয়সী প্রসংশা করেন। এ ধরণের নিয়মিত চিকিৎসা সেবা তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে এলাকাবাসী মত প্রদান করেন। উক্ত কর্মসূচি জোন কমান্ডার, নানিয়ারচর জোনের সার্বিক নির্দেশনায় এবং জোন উপ-অধিনায়কের সার্বিক তত্ত্বাবধানে সফলভাবে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ