বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম
ঘাটাইলে আবারও অবৈধ কারখানায় সীসা উৎপাদনের অভিযোগ, পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির মুখে, গরু মৃত্যুর আতঙ্কে কৃষক ছাতকে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২ টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশু পর্যটক নিখোঁজের,৪২ ঘণ্টা পর লাশ উদ্ধার। রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ ও খেলাধুলার সামগ্রী বিতরণ তাহিরপুরে পানিতে পড়ে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী ব্যক্তি ২০ ঘণ্টা পর উদ্ধার। । তাহিরপুর সীমান্ত থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ ভারতীয় পণ্য জব্দ। মশিউর রহমান (মিল্টন) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্বাচিত সংযোগ সড়কের অভাবে ঝিনাইগাতীর দিঘীরপাড়ের ৫০ পরিবারের চরম দুর্ভোগ ছাতকে চা বিক্রেতার মেয়ে রুহি পেলো ৭৫ লাখ টাকার স্কলারশিপ রুপগঞ্জ প্রেসক্লাবের নব গঠিত কমিটির (২০২৬) সভাপতি খলিল সিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন

ফটিকছড়ি উপজেলায় ঘরের দরজা ভেঙ্গে মা ও মেয়ের লাশ উদ্ধার।

মোঃ জাকিরুল ইসলাম,স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম / ১৮১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

মোঃ জাকিরুল ইসলাম,স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। উপজেলার বিবিরহাট এলাকার একটি ভবনের নিচতলা থেকে এক নারী ও তার দেড় বছরের শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ (২৯ অক্টোবর) রোজ বুধবার দুপুরের দিকে ফটিকছড়ি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে চট্টগ্রাম–খাগড়াছড়ি সড়কের পাশের ‘কামাল ভবন’-এর একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম আফরোজা আফরিন (২৬) এবং শিশুকন্যা আতিকিয়া আয়েশা (১৬ মাস)। আফরিনের স্বামী মো. আনোয়ার হোসেন বিবলো স্থানীয় একজন ব্যবসায়ী।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে আফরোজা তার শিশুকে গোসল করানোর কথা বলে শয়নকক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনো সাড়া না পেয়ে পরিবারের লোকজন দরজা খুলতে চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন। পরে পুলিশে খবর দেওয়া হলে তারা এসে দরজা ভেঙে মা ও মেয়ের নিথর দেহ উদ্ধার করে।

নিহতের শ্বশুর কামাল উদ্দিন জানান, আফরোজা কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। সম্ভবত মানসিক ভারসাম্য হারিয়ে তিনি এ মর্মান্তিক পদক্ষেপ নিয়েছেন।

ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গৃহবধূ আত্মহত্যার আগে তার শিশুকে শ্বাসরোধে হত্যা করেছেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর