বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
বাংলা সাহিত্যে উদীয়মান তরুণ কবি মোহাম্মদ রাসেল হাসান এক পুলিশ কর্মকর্তার স্কুল পড়ুয়া মেয়ে অটো রিক্সায় ধাক্কায় আহত  শ্রীবরদীর রাকিবুল ইসলাম রিয়াদ: মেধা ও মানবসেবার প্রত্যয়ে আইন পেশায় উজ্জ্বল পথচলা চিরচেনা বন্য হাতির আক্রমণ প্রতিরোধে ঝিনাইগাতীতে পাহাড়ি এলাকার কৃষকদের মাঝে জগ লাইট বিতরণ গাজীপুরে ডিজিটাল ও দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের কঠোর অবস্থান: টোক ইউনিয়ন ভূমি অফিসের অনুকরণীয় উদ্যোগ নকলার পাঠাকাটা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকার, উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় বাসার গেটেই রক্তাক্ত শিশু, অটোরিকশার ধাক্কায় পুলিশ কর্মকর্তার মেয়ে আহত, ফেসবুকে ক্ষোভ মধ্যনগরে সাংবাদিকসহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা,তাহিরপুর-৩৯ জামালগঞ্জ-৫ মধ্যনগর-৪ অনার্স ফাইনাল পরীক্ষায় ফার্স্ট ক্লাস, শ্রীবরদীর আনিছুর রহমানের মেয়ের কৃতিত্ব

বাসার গেটেই রক্তাক্ত শিশু, অটোরিকশার ধাক্কায় পুলিশ কর্মকর্তার মেয়ে আহত, ফেসবুকে ক্ষোভ

Md Shahidul islam / ৪৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

অটোরিকশার ধাক্কায় পুলিশ কর্মকর্তার মেয়ে আহত, ফেসবুকে ক্ষোভ

মোঃ শহীদুল ইসলাম
বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম

সকালে বাবার হাত ধরে স্কুলে যাওয়া, আর দুপুরে সেই বাবার চোখের সামনে বাসার গেটেই রক্তাক্ত হয়ে পড়ে থাকা—চট্টগ্রামের নাসিরাবাদ ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির ছাত্রী নাওয়াল আনসারীর সঙ্গে ঘটেছে এমনই মর্মান্তিক ঘটনা।

গতকাল সোমবার দুপুরে নগরের খুলশি জালালাবাদ সোসাইটির ৩ নম্বর সড়কে ট্যাক্সি থেকে নামার পর দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয় নাওয়াল। তার মাথা, কপাল, ঠোঁট, মুখমণ্ডল ও দুই হাতে আঘাত লাগে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

নাওয়ালের বাবা আনসারুল করিম চট্টগ্রাম নগর পুলিশের গোয়েন্দা (উত্তর) বিভাগে কর্মরত। ঘটনার পর ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন—‘নিজের সন্তানই নিরাপদ নয়, অন্যের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করব?’

আনসারুল করিমের অভিযোগ, দুর্ঘটনার জন্য দায়ী অটোরিকশাটি ছিল অবৈধ ও নিবন্ধনবিহীন। প্রশিক্ষণ ও বৈধ লাইসেন্স ছাড়া এমন যানবাহন চালানোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, সে প্রশ্নও তোলেন তিনি।

তাঁর দাবি, নগরের সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ প্রয়োজন। কোন সড়কে এসব যান চলবে, তার সুস্পষ্ট সিদ্ধান্ত এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না হলে সাধারণ মানুষ, বিশেষ করে শিশুদের নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়বে।

একজন পুলিশ কর্মকর্তার মেয়েও যদি নিজের বাসার ফটকের সামনে নিরাপদ না থাকে, তাহলে নগরের সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়—নাওয়ালের দুর্ঘটনা সেই প্রশ্নই সামনে এনেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর