বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম
শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঝিনাইগাতী থানার এস এম নূর-মোহাম্মদ মালয়েশিয়ায় আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিযোগিতায় স্বর্ণপদক পেলেন তাহিরপুরের হাবিবুর রহমান। চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে মামলার সন্দেহভাজন আসামি গ্রেপ্তার হোয়াইক্যং চেকপোস্টে বাস তল্লাশিতে ৬৯০ পিস ইয়াবাসহ তরুণ আটক তাড়াশ ভূমি অফিসে নতুন নেতৃত্ব, বাড়ছে সেবাপ্রত্যাশীদের আশা দায়িত্বে মো. সাইফুল ইসলাম সাইফ ন্যায় বিচার – লরেন্স ডি. বিশ্বাস চারঘাটে বামনদিঘী ওয়ার্ড জামায়াতের গণসংযোগ ছুটির আনন্দ মাটি হতে পারে! হোটেল রুমে ঢুকেই সেরে নিন এই ৫টি কাজ বিশ্বকাপ জয়ের দুই মাস পর স্পেনের কোচের পুরস্কার মিড ডে মিলের দুধ-পাউরুটি খেয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি

মালয়েশিয়ায় আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিযোগিতায় স্বর্ণপদক পেলেন তাহিরপুরের হাবিবুর রহমান।

বিশেষ প্রতিনিধি / ২৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম ধাপের পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক পেয়েছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তরুণ উদ্ভাবক হাবিবুর রহমান হাবিব।
হাবিবুর রহমান হাবিব তাহিরপুর উপজেলার ৩নং বড়দল দক্ষিন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব এম. ইউনু আলীর বড় ছেলে। আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় ৪৭টি দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে তার দল।
এবারের প্রতিযোগিতায় হাবিবুর রহমানের উদ্ভাবিত প্রজেক্টের নাম “Automatic Fire Fighting and Rescue Robot”। আগুন নেভানো এবং দুর্গম ও ঝুঁকিপূর্ণ স্থানে উদ্ধারকাজে সহযোগিতা করার লক্ষ্যেই স্বয়ংক্রিয় রোবটটি তৈরি করা হয়েছে। প্রতিযোগিতার বিভিন্ন ধাপে প্রজেক্টটি প্রশংসা পেয়েছে বলে জানা গেছে।
আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে দেশীয় পর্যায়েও একাধিক অর্জন রয়েছে হাবিবুর রহমানের। ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬-এর উপজেলা পর্যায়ে বিশেষ গ্রুপে দ্বিতীয় এবং জেলা পর্যায়ে একই গ্রুপে প্রথম স্থান অর্জন করে সে।
এ ছাড়া World Invention Competition and Exhibition 2026 (WICE 26)-এর বাংলাদেশ জাতীয় পর্যায়ে অংশ নিয়ে “Honorable Mention” অর্জন করে হাবিবুর রহমান। এর মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয় সে।
প্রযুক্তির প্রতি আগ্রহ, পরিবারের সহযোগিতা এবং দীর্ঘদিনের পরিশ্রমকে নিজের সাফল্যের পেছনের অন্যতম কারণ হিসেবে দেখছে এই তরুণ উদ্ভাবক। ভবিষ্যতে NASA, Microsoft ও Google-এর মতো আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানে কাজ করার পাশাপাশি দেশের জন্য অবদান রাখার স্বপ্ন রয়েছে তার।
মালয়েশিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে হাবিবুর রহমানের এমন সাফল্যে তাহিরপুর ও সুনামগঞ্জের প্রযুক্তিপ্রেমী ও শিক্ষানুরাগীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। পরবর্তী ধাপের প্রতিযোগিতায়ও তার সাফল্য কামনা করেছেন স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী।
আন্তর্জাতিক অঙ্গনে তাহিরপুরের এই তরুণ উদ্ভাবকের সাফল্যের ধারাবাহিকতা আরও দীর্ঘ হোক—এমন প্রত্যাশা স্থানীয়দের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর