শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম
টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার মিয়ানমারে পাচারের আগেই ৪০ টন সিমেন্ট জব্দ, আটক ৮ মানবিকতা ও সাহসিকতায় মানুষের পাশে আনসার-ভিডিপি দলনেতা আবু বকর সিদ্দিক তাহসিফ সাউরি: একটি বিতর্কিত অধ্যায়, এক রহস্যময় মৃত্যু এবং উত্তরহীন প্রশ্ন শিশু অপহরণ ও ধর্ষণ মামলায় চট্টগ্রামের দুই আসামি গ্রেপ্তার চট্টগ্রাম বহিঃনোঙ্গরে জাহাজের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ মাদকমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল-মামুন বকশীগঞ্জে মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড। ঠাকুরগাঁও-১ আসনে ভোট দিলেন দুই প্রধান প্রার্থী, ভোটের পরিবেশ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বাগেরহাট বালুরমাঠ হতে ১৫ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করেছে এসআরবি-৬ বটিয়াঘাটায় নবাগত ওসি এসএম মিজানুর রহমান, অপরাধীদের পক্ষে তদবির নয় ধরিয়ে দিন। উখিয়ায় বিজিবির অভিযানে দেড় লাখ ইয়াবা উদ্ধার কোটি কোটি টাকার উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ, ঘটনাস্থলে সংসদ সদস্য টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশাল যুবসমাবেশে প্রধান অতিথি শাহজাহান চৌধুরী এমপি পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে চারঘাটে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ তাহিরপুরে ভারতীয় নাসির উদ্দিন বিড়ির রমরমা ব্যবসার অভিযোগ, নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট? বাংলা নিউজ মিডিয়ার কর্ণধার সোহেল সরকারের বড় ছেলে সালমান সরকারের ৪র্থ জন্মবার্ষিকী উদযাপিত তাহিরপুরে অ-বৈধ ভারতীয় নাসির উদ্দিন বিড়ির রমরমা ব্যবসা: দলীয় প্রভাব ও ডিলার সি-ন্ডিকেটের নেপথ্য কাহিনী জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এসআরবি-১৫-এর অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তা
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

মিয়ানমারে পাচারের আগেই ৪০ টন সিমেন্ট জব্দ, আটক ৮

দৈনিক সোনালী সময় / ২৫ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

আবু মুসা,

চট্টগ্রামের কর্ণফুলী চ্যানেলে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৪০ হাজার কেজি (৪০ টন) সিমেন্ট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোটসহ আটজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা। অভিযানের একপর্যায়ে সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালানো হয়। এ সময় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় চার লাখ টাকা মূল্যের ৪০ হাজার কেজি সিমেন্ট উদ্ধার করা হয়। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত কার্গো বোটসহ আটজনকে আটক করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, জব্দ করা সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, দেশের সমুদ্র ও উপকূলীয় এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ