মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম
মেধাবী শিক্ষার্থী রিমু আক্তারকে সম্মাননা স্মারক ও বই উপহার দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকার ঘর ভেঙেও থামেনি জুয়ার আসর, ফের গুঁড়িয়ে দিল প্রশাসন সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা। তাহিরপুরে আটক নাসির বিড়ি’র হদিস মিলছে না, প্রশ্নের মুখে মাদক নির্মূল ঐক্য পরিষদ। আ:লীগের মিছিলের মামলায়,সাংবাদিক, যুবদল কর্মী, শিক্ষক ও ওমরাহ পালনরত ব্যক্তির নাম থাকায় উঠছে নানা প্রশ্ন। বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ বগুড়ায় মৎস্য হ্যাচারি মালিক কল্যাণ সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি

মেধাবী শিক্ষার্থী রিমু আক্তারকে সম্মাননা স্মারক ও বই উপহার দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকার

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ৩৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

মেধাবী শিক্ষার্থী রিমু আক্তারকে সম্মাননা স্মারক ও বই উপহার দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকার

 

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুরের নকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়নের মেধাবী শিক্ষার্থী ও পাঠাকাটা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রিমু আক্তারকে সম্মাননা স্মারক ও নিজের লেখা বই উপহার দিয়েছেন পাঠাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকার।
সম্প্রতি এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রিমু আক্তারের হাতে সম্মাননা স্মারক ও বই তুলে দেন তিনি। এ সময় তারিকুল ইসলাম সরকার মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি তাদের সাফল্যের স্বীকৃতি দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, “মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজের সম্পদ। তাদের উৎসাহিত করা এবং স্বপ্নপূরণের পথে সহযোগিতা করা আমাদের সবার দায়িত্ব।”
সম্মাননা স্মারক ও বই পেয়ে রিমু আক্তার আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে আরও ভালো ফলাফল করার প্রত্যয় ব্যক্ত করে।
স্থানীয়রা বলেন, শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এতে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনা ও ভালো কাজের প্রতি আগ্রহ আরও বাড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর