বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
অপহরণের তিন দিন পর উদ্ধার রোহিঙ্গা শিশু টেকনাফে অপহৃত রোহিঙ্গা শিশু উদ্ধার, পরিবারের জিম্মায় হস্তান্তর পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার যুক্তরাজ্যের মাটিতে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ গুণীজন ও প্রবীণকে বিশেষ সম্মাননা প্রদান গোদাগাড়ীতে দীর্ঘ পাঁচ বছরের আইনি লড়াই শেষে গোগ্রাম ইউপি চেয়ারম্যানের পদ ফিরে পেলেন হজরত আলী সেন্টমার্টিনে অগ্নিনিরাপত্তায় কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের যৌথ মহড়া উখিয়ায় মানবপাচার প্রতিরোধে ব্র্যাকের সচেতনতামূলক কর্মশালা টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড টেকনাফের হ্নীলায় ১১ লাখ ইয়াবাসহ আটক ২, উদ্ধার ৫টি বড় রামদা প্রাইম টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন কেএম শহীদুল ইসলাম। তাহিরপুরে কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে আলী আহাম্মদের প্রার্থিতা ঘোষণা। জামালপুরের বকশীগঞ্জে ছড়িয়ে পড়েছে অলৌকিক আতঙ্ক! হ্নীলা সীমান্তে ১১ লাখ ইয়াবা জব্দ, আটক দুই টেকনাফে মাদক সেবনের দায়ে রোহিঙ্গার ৪ মাসের জেল মীরসরাইয়ে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু, পরিবারে শোকের মাতম টেকনাফে মাদকের চালান আত্মসাতের অভিযোগে নির্যাতন, নিহত ১; আহত ২, নিখোঁজ ১ ময়মনসিংহে পুলিশের এসআইয়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, স্ত্রীর আত্মহত্যা লেদা ক্যাম্পে অবস্থান, রোহিঙ্গা যুবকের এক মাসের সশ্রম কারাদণ্ড সরকার ব্যর্থ হওয়ায় শ্রমিক আন্দোলন বড় রূপ নিয়েছে: পাবনায় নাহিদ ইসলাম চাকমারকুল চেকপোস্ট থেকে চুরি মামলার সন্দেহভাজন গ্রেপ্তার
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

সুনামগঞ্জে প্রিন্স ও তার পরিবারের গ্রেফতার নিয়ে,তথ্য যাচাই-বাছাই, না করে প্রচার না করার আহবান, প্রেস ব্রিফিং পুলিশের। ‎

বিশেষ প্রতিনিধি / ৪২ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

সুনামগঞ্জে আলোচিত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা প্রিন্স ও তার পরিবারের গ্রেফতার নিয়ে ‎সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্য যাচাই-বাছাই না করে বিশ্বাস না করার আহ্বান জানিয়েছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ পিপিএম, একই সঙ্গে গ্রেপ্তার হওয়া প্রিন্সের পরিবারের সদস্যদের আটকের কারণও ব্যাখ্যা করেছেন তিনি।
‎
‎লিখিত বক্তব্যে ওসি জানান, প্রিন্সকে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততার কারণে নয়, বরং হাসপাতালে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় তাঁর পরিবারের সদস্যদের সম্পৃক্ততার অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
‎
‎তিনি বলেন, কোনো ব্যক্তির অপরাধের দায়ভার একান্তই তাঁর নিজের। পুলিশ নিরপরাধ কাউকে হয়রানি করতে চায় না। তবে কেউ অপরাধে জড়িত থাকলে তাঁকে আইনের আওতায় আনাও পুলিশের দায়িত্ব।
‎
‎লিখিত বক্তব্যে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে। কেউ কেউ বিষয়টিকে ব্যবহার করে একটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। একই ধারাবাহিকতায় নিষিদ্ধঘোষিত একটি ছাত্রসংগঠনের কমিটিতে পদ পাওয়ার আকাঙ্ক্ষাও প্রকাশ করছেন বলে দাবি করেন তিনি।
‎
‎পুলিশের পক্ষ থেকে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপপ্রচার কিংবা আবেগপ্রবণ বক্তব্যের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত না নিয়ে প্রকৃত ঘটনা ও আইনগত প্রক্রিয়ার প্রতি সবার আস্থা রাখা উচিত।
‎
‎সকলের প্রতি আহ্বান জানিয়ে ওসি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যেকোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস না করে পুলিশের পেশাদারিত্বের ওপর আস্থা ও সহযোগিতা অব্যাহত রাখুন। সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে ভবিষ্যতেও জনগণের সেবা করে যেতে চায় পুলিশ।
‎
‎তিনি তাঁর বক্তব্যের শেষাংশে বলেন, ‘আপনাদের ভালোবাসা ও সহযোগিতাকে পাথেয় করে ভবিষ্যতেও জনগণের সেবা করে যেতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ