বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি নির্বাচিত হলেন বিপ্লব হোসেন বাপ্পি জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কোন্নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ টাওয়ার হ্যামলেটস কেয়ারারস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘মধ্যাহ্নভোজ ও ভর্তা পার্টি’ স্বপ্ন থেকে সাফল্যে:ভালোবাসা, ত্যাগ আর অধ্যবসায়ে ৪৭ তম বিসিএস একই ক্যাডারে স্বামী- স্ত্রী অনন্য অর্জন কৃষকের ছেলের স্বপ্নপূরণ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফুল ইসলাম ৪৭তম বিসিএসে জেনারেল এডুকেশন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত শ্রীবরদীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ মাদারীপুরের শিবচরের কৃতি সন্তান ইমরান ৪৭ তম বিসিএস (কৃষি) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কুমিল্লার চৌদ্দগ্রামের কৃতি সন্তান সৌরভের স্বপ্নজয়-৪৬ তম বিসিএস কৃষি ক্যাডারে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে সুপারিশপ্রাপ্ত সিলেটের প্রিয়ন্তী সুনামগঞ্জ শান্তিগঞ্জ উপজেলায় ট্যালেন্ট ফুল বৃত্তি অর্জন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্সকে জেলা প্রশাসন, শেরপুরের বিদায় সংবর্ধনা

অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি ২০২৫-এ সাফল্য: আল মুনিরকে সংবর্ধনা ও দোয়া মাহফিল

সহকারী বার্তা সম্পাদক শেখ মাহফুজুল হক সানি / ৭৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,মো: জালাল উদ্দিন:

শ্রীমঙ্গল শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়-এর অষ্টম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী আল মুনির ২০২৫ সালের অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তি অর্জন করেছে। তার এ সাফল্যে বিদ্যালয় পরিবার ও স্থানীয় শিক্ষাঙ্গনে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।
জানা গেছে, আল মুনির এর আগে প্রাথমিক শিক্ষাস্তরেও বৃত্তি লাভ করেছিল। ধারাবাহিক এই কৃতিত্ব তার অধ্যবসায়, নিয়মিত অধ্যয়ন ও শিক্ষক-অভিভাবকদের সার্বিক সহযোগিতার ফল বলে সংশ্লিষ্টরা মনে করেন।
আল মুনির বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহ আল মনসুরের পুত্র। সন্তানের এই অর্জনে পরিবারে আনন্দের পাশাপাশি শিক্ষকমণ্ডলীর মাঝেও গর্বের অনুভূতি বিরাজ করছে। বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, এ অর্জন অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) তার নিজ বাসভবনে এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আত্মীয়-স্বজন, সহকর্মী, শিক্ষকমণ্ডলী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে আল মুনিরের ভবিষ্যৎ সাফল্য, নৈতিক উন্নয়ন এবং দেশ-জাতির কল্যাণে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
সংশ্লিষ্টরা আল মুনিরের জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন, যেন সে আগামী দিনগুলোতেও সাফল্যের এই ধারা অব্যাহত রাখতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর