বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম
দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি নির্বাচিত হলেন বিপ্লব হোসেন বাপ্পি জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কোন্নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ টাওয়ার হ্যামলেটস কেয়ারারস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘মধ্যাহ্নভোজ ও ভর্তা পার্টি’ স্বপ্ন থেকে সাফল্যে:ভালোবাসা, ত্যাগ আর অধ্যবসায়ে ৪৭ তম বিসিএস একই ক্যাডারে স্বামী- স্ত্রী অনন্য অর্জন কৃষকের ছেলের স্বপ্নপূরণ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফুল ইসলাম ৪৭তম বিসিএসে জেনারেল এডুকেশন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত শ্রীবরদীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ মাদারীপুরের শিবচরের কৃতি সন্তান ইমরান ৪৭ তম বিসিএস (কৃষি) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কুমিল্লার চৌদ্দগ্রামের কৃতি সন্তান সৌরভের স্বপ্নজয়-৪৬ তম বিসিএস কৃষি ক্যাডারে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে সুপারিশপ্রাপ্ত সিলেটের প্রিয়ন্তী সুনামগঞ্জ শান্তিগঞ্জ উপজেলায় ট্যালেন্ট ফুল বৃত্তি অর্জন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্সকে জেলা প্রশাসন, শেরপুরের বিদায় সংবর্ধনা

দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি নির্বাচিত হলেন বিপ্লব হোসেন বাপ্পি

প্রতিবেদকের নাম / ২৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

বানারীপাড়া উপজেলার ৬৮ নম্বর দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহসভাপতি (ভাইস চেয়ারম্যান) পদে নির্বাচিত হয়েছেন বিপ্লব হোসেন বাপ্পি।

গত ২৪ জুন অনুষ্ঠিত নির্বাচনে মোট ১১টি ভোটের মধ্যে তিনি ৭ ভোট পেয়ে বিজয়ী হন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাকে অভিনন্দন জানিয়ে সমর্থন প্রকাশ করেন, যা উপস্থিত সবার কাছে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়।

বিপ্লব হোসেন বাপ্পি সহসভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে বলে তারা আশাবাদী।

এদিকে, দক্ষিণ নাজিরপুর এলাকার কৃতী সন্তান বিপ্লব হোসেন বাপ্পির এ বিজয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরাও তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

নবনির্বাচিত সহসভাপতি বিপ্লব হোসেন বাপ্পি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থী ও অভিভাবকদের স্বার্থে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর