শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম
📚 আইন পেশায় আসার আগে যে চারটি মানসিক প্রস্তুতি নিতে হবে: অন্ধকার ঘরে ১০ বছর ধরে শয্যাশায়ী ঝমেলা, স্বামী-সন্তান হারিয়ে নিঃসঙ্গ জীবন:চিকিৎসা ও বিদ্যুৎহীনতায় মানবেতর দিন কাটছে বৃদ্ধার স্ত্রী প্রবাসে যাওয়ার পর সন্তানসহ বাবার বিষপান, ৩ শিশুর মৃত্যু। আধুনিক নলকুড়া গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হামেজ উদ্দীন হাবিব বিএ অনার্স ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে জমকালো আয়োজনে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদের জন্মদিন পালন। গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে বিক্ষোভ-সমাবেশ শনিবার সিংগাবরুনা ইউনিয়নে উন্নয়ন, সেবা ও জবাবদিহিতার অঙ্গীকার চেয়ারম্যানপ্রার্থী মাসুদ রানার তাড়াশে নতুন এসিল্যান্ড সাইফুল ইসলাম সাইফকে ঘিরে তাড়াশবাসীর নতুন প্রত্যাশা পাঠাকাটা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টুর উন্নয়ন পরিকল্পনা

আধুনিক নলকুড়া গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হামেজ উদ্দীন হাবিব বিএ অনার্স

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ২৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

 

আধুনিক নলকুড়া গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হামেজ উদ্দীন হাবিব

 

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি :আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৩ নং নলকুড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তরুণ প্রজন্মের প্রতিনিধি মোঃ হামেজ উদ্দীন হাবিব (বি.এ. অনার্স)। তিনি ইউনিয়নের জারুলতলা গ্রামের কৃতী সন্তান। নির্বাচনে তিনি এলাকাবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেছেন।

স্থানীয়ভাবে তরুণদের সঙ্গে কাজ করা এবং এলাকার বিভিন্ন সামাজিক বিষয়ে সম্পৃক্ত থাকার অভিজ্ঞতা থেকে হামেজ উদ্দীন হাবিব নলকুড়া ইউনিয়নকে আরও আধুনিক, উন্নত ও সুশৃঙ্খল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক, জুয়া ও ইভটিজিংয়ের মতো সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার কথা জানিয়েছেন তিনি।

তিনি বলেন, তরুণ সমাজই একটি এলাকার ভবিষ্যৎ শক্তি। তাই তরুণদের মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করতে উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ লক্ষ্যে তরুণদের জন্য খেলাধুলার সুযোগ বৃদ্ধি এবং ইতিবাচক কর্মকাণ্ডে অংশগ্রহণের পরিবেশ তৈরিতে কাজ করতে চান তিনি।

হামেজ উদ্দীন হাবিব আরও বলেন, সুনির্দিষ্ট নীতিমালা, পরিকল্পিত কর্মসূচি ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে ইউনিয়নের সার্বিক উন্নয়ন এগিয়ে নিতে চান। একই সঙ্গে সত্য, ন্যায় ও জবাবদিহিতার ভিত্তিতে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তার লক্ষ্য হচ্ছে এলাকার রাস্তা-ঘাট, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও জনসেবার মানোন্নয়নের পাশাপাশি তরুণদের জন্য একটি সুন্দর ও ইতিবাচক পরিবেশ সৃষ্টি করা। সকল শ্রেণি-পেশার মানুষের মতামত ও সহযোগিতাকে গুরুত্ব দিয়ে একটি আধুনিক ও জনবান্ধব নলকুড়া ইউনিয়ন গড়ে তুলতে চান তিনি।

চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হামেজ উদ্দীন হাবিব বলেন, জনগণের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা পেলে তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে এলাকার মানুষের পাশে থেকে কাজ করতে চান। আধুনিক, সুন্দর, মাদকমুক্ত ও ন্যায়ভিত্তিক নলকুড়া ইউনিয়ন গড়ার প্রত্যয়ে তিনি ইউনিয়নবাসীর সার্বিক দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর