রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
সুনামগঞ্জে ৩ বছরের সাজাপ্রাপ্ত মাদক কারবারি মনু মিয়াসহ আটক ২ শিক্ষার গুণগত মানে এগিয়ে আরাজি রামকলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদুল আযহার শিক্ষা সমাজে প্রতিষ্ঠার আহ্বান রাখাব উদ্দীনের নওগাঁ জেলার পুলিশ সুপারের তত্ত্বাবধানে মান্দা থানা এলাকায় অনলাইন জুয়ার বিরুদ্ধে বড় ধরনের পৃথক দুটি অভিযান : খুলনায় র‌্যাব-৬ অভিযানে অস্ত্রসহ ৫ মামলার আসামি ইমনকে গ্রেফতার করেছে জৈষ্ঠ্যের মধুমাস শুরু: শেরপুরের ঝিনাইগাতীতে রসালো ফলের সমারোহ! স্বজন হারানো ও আহত পরিবারে অনুদান পৌঁছে দিল সাত্তার ফাউন্ডেশন চারঘাটে আম পাড়ার উদ্বোধন করলেন এমপি চাঁদ বড়শশী ইউনিয়নের জনদুর্ভোগের নাম ‘সরদার পাড়া-বালা পাড়া’ সড়ক: সংস্কারের দাবি এলাকাবাসীর মাদকাসক্ত, ছিনতাই, চুরি ও জুয়ার বিরুদ্ধে রাজশাহীতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত

আসন্ন কুমারখালী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ছাত্রনেতা আরিয়ান অনিক

প্রতিবেদকের নাম / ১১২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২৬

কুমারখালি (কুষ্টিয়া) প্রতিনিধি :

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তরুণ ছাত্রনেতা আরিয়ান অনিক।ইতোমধ্যেই তিনি স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।

দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে কুমারখালী উপজেলা ছাত্রসমাজের বিভিন্ন দাবি-দাওয়া আদায়, শিক্ষা ও সামাজিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন আরিয়ান অনিক। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, মাদকবিরোধী আন্দোলন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে সহকর্মীরা জানান।

তরুণ নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত আরিয়ান অনিক বলেন, কুমারখালীর উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টি আমার প্রধান অঙ্গীকার। আমি চাই একটি আধুনিক, মডেল ও উন্নত উপজেলা গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে।

তিনি আরও বলেন, কুমারখালীর অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণ এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করাই হবে তার অগ্রাধিকার।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি কুমারখালীবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন। তরুণ সমাজসহ সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সহযোগিতায় একটি সমৃদ্ধ ও উন্নত কুমারখালী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এই ছাত্রনেতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর