শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসের মাটিতে চট্টগ্রামের গৌরব, ব্যবসা ও ঐক্যের মঞ্চ ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ যুবকদের স্বাবলম্বী করতে নানিয়ারচর সেনা জোনের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ ও সনদ বিতরণ ঝিনাইগাতীর কৃতী সন্তান জয়নাল আবেদীন জিহান হলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক: এসএসসি-এইচএসসিতে জিপিএ-৫, বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণি; নিয়োগ পরীক্ষায় উপজেলায় ৭ম গাজিপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ ঢাবি-শাবিপ্রবিতে সুযোগ পেয়েও আইনকে বেছে নেন নাজমুল, ১৮তম বিজেএসে সিভিল জজ: কসবার বিদ্যানগরের কৃতী সন্তান নাজমুল হাসানের প্রথম চাকরিতেই বড় সাফল্য চারঘাট রাওথা কলেজে নবীনবরণ ও সংবর্ধনা মাথা গোঁজার ঠাঁই ছিল না মকবুলের, পাশে দাঁড়িয়ে ৪ শতাংশ জমি দিলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু শ্রীবরদীর কৃতী সন্তান এম. এ হামিদুর রহমান এনটিআরসিএ’র মাধ্যমে কর্ণঝোড়া দাখিল মাদরাসায় জেনারেল শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত নকলায় বালিগঞ্জ বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সার্বিক সহযোগিতা ও সৌজন্যে চেয়ারম্যান পদপ্রার্থী সুবাস মিয়া কক্সবাজারের টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ আতিকুর রহমান

ইস্ট লন্ডনে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা 

সোনালী সময় / ৯৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

লন্ডন থেকে আজিজুল আম্বিয়াঃ

 

যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে সোমবার সন্ধ্যা ৭টায় ইস্ট লন্ডনের পঞ্চখানা হলে এক মতবিনিময় ও বিশেষ সাধারণ সভা সংগঠনের সভাপতি ড. জয়নুল আবেদীন রোজের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল ড. আজিজুল আম্বিয়া এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত দৈনিক তৃতীয় মাত্রার সম্পাদক রবীন সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউকেবাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক প্রেসিডেন্ট সাংবাদিক/ গবেষক মতিয়ার চৌধুরী, লন্ডন বাংলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আহাদ চৌধুরী বাবু, বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের সভাপতি সাকির হোসেন এবং সাধারণ সম্পাদক তৌহিদুল করিম মুজাহিদ। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের লেবার দলীয় মেয়র প্রার্থী কাউন্সিলর সিরাজুল ইসলাম ,টাওয়ার হেলমেট কাউন্সিলের সাবেক স্পিকার ও ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নির্বাচন কমিশনার খালেস উদ্দিন ও আহবাব হোসেন, টাওয়ার হেলমেট কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র শহীদ আলী, মিটিং চলাকালে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক মকিস মনসুর , টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক কাউন্সিলর কবি / সাংবাদিক শাহ সোহেল আমীন , সাবেক কাউন্সিলর তারিক খান , ২৬ শে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুল আহাদ চৌধুরী , সাংবাদিক রেজাউল করিম মৃধা, কবি/ সাংবাদিক ইমদাদুন খান, এটিএন বাংলা টেলিভিশনের রিপোর্টার এমডি সুহেজ মিয়া,

নিরাপদ সড়ক চাই ইউকের সাবেক সভাপতি আব্দুল হেলাল চৌধুরী সেলিম , মতব্বির হোসেন চুনু. আরুক চৌধুরী, কবি সামছুদ্দিন চৌধুরী, কবি বাবুল তালুকদার,আব্দুল সাত্তার , সাংবাদিক নজরুল ইসলাম, মিছবা মাসুম, মনির হোসেন,, মোঃ জিলানী , শাহ শরীফ উদ্দিন, শাখাওয়াৎ ফরায়েজি, সোহেল আহমদ সামি , বাবুল তালুকদার, জুবেল বেলাল, শাহীন তফাদার, জয়া জয়নব, রহীম উদ্দিন, আব্দুর রব, রোমান আহমদ, লাভলী বেগম, সজিব আহমদ , শফিকুর রহমান চৌধুরী রুহেল প্রমুখ ।

এছাড়াও বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সামাজিক ব্যক্তিত্বদের সরব উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। প্রধান অতিথি রবীন সিদ্দিকী তার বক্তব্যে প্রবাসে কর্মরত সাংবাদিকদের পেশাগত দায়িত্বশীলতা, ঐক্য এবং ইতিবাচক ভূমিকার উপর গুরুত্বারোপ করে বলেন , বর্তমান অনলাইন মিডিয়া বিশেষ ভূমিকা রাখছে । তিনি AI ব‍্যবিহারে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেন । এছাড়াও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের লেবার পার্টি মনোনীত মেয়র প্রার্থী কাউন্সিলর সিরাজুল ইসলাম তার বক্তব্যে কমিউনিটির উন্নয়নে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। অনুষ্ঠানটি ঈদের আনন্দ ভাগাভাগি এবং সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Comments

No comments to show.