বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
গোপন চেম্বারে ইয়াবা পাচার, হোয়াইক্যংয়ে আটক ২ দৈনিক দেশ রূপান্তরের সুনামগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সেলিম আহমদ। ত্রি-সীমান্ত থেকে সন্দেহভাজন ৮জন আটকের ঘটনায়  প্রকাশিত সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে রুমা বিজিবি’র বক্তব্য। জামালপুরের বকশীগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা। জলবায়ু সংকট মোকাবিলায় টেকনাফে তরুণদের ঐক্যবদ্ধ পদযাত্রা উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২ ঝিনাইগাতীতে অসহায় আনোয়ারাকে নতুন ঘর উপহার দিল জেলা প্রশাসন, মুখে ফুটল স্বস্তির হাসি মালয়েশিয়ায় পাচারের আগে টেকনাফে ৫ জনকে উদ্ধার করল বিজিবি তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে কার্যকারী সদস্য পদপ্রার্থী লোকমান মিয়া’র প্রচারণা। গোদাগাড়ীতে শ্রী শ্রী গৌরাঙ্গদেবের ট্রাস্ট বোর্ডের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্ত প্রতিবেদন চেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় খুলনা জেলা জামায়াতের নতুন কমিটি ঘোষণা, আমীর কবীরুল ইসলাম ও সেক্রেটারি মিজানুর রহমান হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা কৃষকদলের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন বাইশারীতে ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় সুমন ফরাজী উখিয়ার মাছকারিয়া বিলে পাখি শিকারের ফাঁদ ধ্বংস, উদ্ধার ৮ বক ৩ হাজার মিটার জাল জব্দ, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক টেকনাফে ১০০ ক্যান হান্টার বিয়ার উদ্ধার, বাজারমূল্য ৫০ হাজার টাকা চট্টগ্রামের মীরসরাইয়ের বাড়িয়াখালী মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন ছাত্র দল নেতা নাঈম সরকার টেকনাফে এপিবিএন-পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার পতেঙ্গার হত্যা মামলার প্রধান আসামি কক্সবাজারে গ্রেপ্তার হ্রদয় বিদারক ঘটনা: চট্টগ্রামের সাতকানিয়ায় স্বামী- সন্তানের মৃত্যুর ২৪ দিন স্ত্রীর ও পরপারে গমন চট্টগ্রামে পুলিশের ডিআইজি কুদ্দুস চৌধুরী বদলি, তদস্থলে নতুন ডিআইজি হয়ে আসছেন শামসুল হক
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

জলবায়ু সংকট মোকাবিলায় টেকনাফে তরুণদের ঐক্যবদ্ধ পদযাত্রা

সাদ্দাম হোসেন সাজ্জাদ / ৪৫ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সাদ্দাম হোসেন সাজ্জাদ, নিজস্ব প্রতিবেদক :

জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারের দাবিতে কক্সবাজারের টেকনাফে পদযাত্রা ওে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছেন প্রায় ২০০ তরুণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মঙ্গলবার (১৭ নভেম্বর) গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ২০২৬ উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশ ও সোসাইটি ফর হেলথ এক্সটেনশন অ্যান্ড ডেভেলপমেন্টের (শেড) সহযোগিতায় অ্যাক্টিভিস্তা টেকনাফ এবং ইউনিটি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড অপরচুনিটি অব ইয়ুথের (ইউডিওয়াই) উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

টেকনাফ প্রেস ক্লাবের সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়ে শাপলা চত্বরের জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। এতে তরুণ-তরুণী, শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা, রিকশাচালক, ইমাম, শিক্ষক ও বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

পদযাত্রায় অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, জীবাশ্ম জ্বালানিনির্ভরতা কমানো এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য ন্যায়সংগত অর্থায়ন নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচিতে সহযোগী সংগঠন হিসেবে যুক্ত ছিল বিডি ক্লিন টেকনাফ টিম, আলির ডেইল যুব উন্নয়ন ক্লাব, শায় সোসাইটি (SHAY Society), ইন সার্চ অব হিউম্যানিটি (In Search of Humanity), জেএস ফাউন্ডেশন এবং পুরান পল্লান পাড়া যুব উন্নয়ন সংঘ।

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোর মধ্যে টেকনাফ জলবায়ু পরিবর্তনজনিত নানা ঝুঁকির মুখে রয়েছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, উপকূলীয় ভাঙন, লবণাক্ততা, সুপেয় পানির সংকট ও প্রাকৃতিক সম্পদের ওপর বাড়তি চাপ স্থানীয় মানুষের জীবনযাত্রা ও জীবিকাকে প্রভাবিত করছে। এসব ঝুঁকিতে নারী, শিশু, তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠী তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে স্থানীয় পর্যায়ে জলবায়ু বিষয়ে সচেতনতা বৃদ্ধি, তরুণদের নেতৃত্ব বিকাশ এবং জলবায়ুবিষয়ক নীতিনির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।

তরুণদের ভাষ্য, জলবায়ু সংকট কেবল পরিবেশগত সমস্যা নয়; এর সঙ্গে মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার, মানুষের জীবিকা এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা জড়িত। এ সংকট মোকাবিলায় জীবাশ্ম জ্বালানিনির্ভর উন্নয়ন থেকে সরে এসে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো, জলবায়ু অভিযোজন কার্যক্রম জোরদার এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করা প্রয়োজন।

কর্মসূচির মাধ্যমে টেকনাফের তরুণরা স্থানীয় পর্যায়ের জলবায়ু উদ্বেগকে জাতীয় ও বৈশ্বিক জলবায়ু আন্দোলনের সঙ্গে যুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে জলবায়ু সংকট মোকাবিলায় সরকার, উন্নয়ন সংস্থা, স্থানীয় জনগোষ্ঠী ও তরুণদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের কর্মসূচির মাধ্যমে জলবায়ু পরিবর্তন বিষয়ে জনসচেতনতা বাড়বে এবং স্থানীয় পর্যায়ে সম্মিলিত উদ্যোগের পাশাপাশি জলবায়ু-সহনশীল ও ন্যায়সংগত ভবিষ্যৎ গঠনে তরুণদের অংশগ্রহণ আরও জোরালো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ