শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে অর্থ সম্পাদক পদে লড়ছেন ফারুক আহমেদ। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সফল হোক: শহীদ জিয়ার প্রতি শ্রদ্ধা জানালেন যুবদল নেতা জসিম শেখ ও সাইফুল ইসলাম(বি.এ) মাদক ও চুরি বিরোধী সুনামগঞ্জের তিনটি ইউনিয়নবাসির আয়োজনে প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত। চট্টগ্রামের মীরসরাইয়ের এমপি নুরুল আমিন’র ধারে কাছে এবং পিছে পিছে যে সব নেতা নামধারীরা থাকেন তাদের উদ্দেশ্য শুধু সুবিধা ভোগ করা নয় তো তাড়াশে জসিম উদ্দিন-জহুরুল ইসলামসহ ৯ জনের বিরুদ্ধে ভূমি প্রতিকার আইনে মামলা, কারণ দর্শানোর নোটিশ জারি টেকনাফে সশস্ত্র ডাকাতের গুলিতে সেনাসদস্য আহত, উদ্ধার ৫৪ জন সরকারি তিতুমীর কলেজ রোভার স্কাউট গ্রুপে সিনিয়র রোভারমেট (SRM) পদে নতুন ৫ সদস্যকে দায়িত্ব প্রদান বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। হোয়াইক্যংয়ে দুই বাড়ি থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার, পলাতক দুই ব্যক্তি রোহিঙ্গা ক্যাম্পে রাতের টহলে আটক ৪, ভ্রাম্যমাণ আদালতে সাজা সীতাকুণ্ডে ছাত্রী নিহতের পর ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ, প্রশাসনের নানা পদক্ষেপ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, টেকনাফে ২০ হাজার ইয়াবা উদ্ধার জামালপুরে ভাঙন রোধে দশানী নদীর গতিপথ পুন:রুদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত মীরসরাইয়ে গ্রাম-গ্রামান্তরে ছুটছেন এমপি নুরুল আমিন, রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নে তৎপর ফটিকছড়ি আজাদী বাজার পিবি এজিএম মনিরুজ্জামান এর বিরুদ্ধে দূর্ণীতির অভিযোগ সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু, প্রথম দিনে যাত্রী ৮৩৬ অপহরণের তিন দিন পর উদ্ধার রোহিঙ্গা শিশু টেকনাফে অপহৃত রোহিঙ্গা শিশু উদ্ধার, পরিবারের জিম্মায় হস্তান্তর পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার যুক্তরাজ্যের মাটিতে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ গুণীজন ও প্রবীণকে বিশেষ সম্মাননা প্রদান
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

জামালপুরের বকশীগঞ্জে ছড়িয়ে পড়েছে অলৌকিক আতঙ্ক!

দৈনিক সোনালী সময় / ১৫৬ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

বকশিগঞ্জে রহস্যময় ‘জাদু-টোনা’র আতঙ্ক, বিনিদ্র রাত কাটছে মানুষের

বকশিগঞ্জ জামালপুর প্রতিনিধিঃমোঃইলিয়াস শাহ।

জামালপুরের বকশিগঞ্জে ছড়িয়ে পড়েছে এক রহস্যময় অলৌকিক আতঙ্ক। উপজেলার বিভিন্ন গ্রামে কথিত ‘জাদু-টোনা’ বা তান্ত্রিক ক্রিয়াকলাপের ভয়ে দিন কাটছে স্থানীয়দের।

বুধবার (৪ নভেম্বর) সকালে  এমনই এক চিত্র দেখা গেছে বকশীগঞ্জ উপজেলার সাধুর পাড়া ইউনিয়নের খাঁন পাড়া গ্রামে। রাতের আঁধারে কে বা কারা বাড়ির আঙিনায় অদ্ভুত সব সামগ্রী রেখে যাচ্ছে এমন দাবিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকাবাসী। অনেকেই একে কুসংস্কার বললেও, রহস্য উদ্ঘাটনে প্রশাসনের হস্তক্ষেপ চান ভুক্তভোগীরা। বকশিগঞ্জের গ্রামগুলোতে এখন শুধুই এক অজানা আতঙ্ক। দিন গড়িয়ে রাত নামলেই বাড়ে এই ভীতি।

স্থানীয়দের দাবি, গত কয়েকদিন ধরে রাতের আঁধারে কে বা কারা বিভিন্ন বাড়ির দুয়ারে, উঠোনে কিংবা গাছের নিচে রেখে যাচ্ছে লেবু, সিঁদুর, লাল সুতা কিংবা অদ্ভুত সব তান্ত্রিক সামগ্রী। গ্রামীণ জনপদে যা ‘জাদু-টোনা’ বা কুফরি কালাম হিসেবে পরিচিত।

মিয়া রদ্দিন খাঁন বলেন,সকালে ঘুম থেকে উঠে দেহি দরজার সামনে লেবু আর লাল সুতা দিয়া কী যেন বান্ধা রাখছে। কারোর সাথে তো শত্রুতা নাই। এরপর থেইকা পোলাপান নিয়া ভয়ে আছি, রাতে ঘুমাইতে পারি না।

এই ঘটনার পর থেকে গ্রামজুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। লোকলজ্জা আর অলৌকিক ক্ষতির ভয়ে অনেকেই তটস্থ। পরিস্থিতি এমন পর্যায়ে ঠেকেছে যে, কোনো কোনো পাড়ায় যুবকেরা রাত জেগে পাহারা দেওয়ার প্রস্তুতিও নিচ্ছেন।

তবে সচেতন মহল বলছেন, এটি কোনো অলৌকিক বিষয় নয়, বরং কোনো চক্র গ্রামীণ সরল মানুষকে বিভ্রান্ত করতে বা শত্রুতার জেরে এই আতঙ্ক ছড়াচ্ছে।বিজ্ঞান ও প্রযুক্তির যুগে এই জাদু-টোনার ভয় আসলে এক ধরনের কুসংস্কার। তবে কেউ যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে মানুষের মনে ভয় ঢোকাতে এই কাজ করে থাকে, তবে তাকে খুঁজে বের করা উচিত।

কামালের বার্ত্তী তদন্ত কেন্দ্রের ইনচার্জ জসীমউদ্দীন বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখতেছি এবং গ্রামীণ জনপদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তৎপর রয়েছি। তবে এই কৃত্রিম আতঙ্ক কাটিয়ে বকশিগঞ্জের মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরবে এমনটাই প্রত্যাশা সবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ