শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে অর্থ সম্পাদক পদে লড়ছেন ফারুক আহমেদ। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সফল হোক: শহীদ জিয়ার প্রতি শ্রদ্ধা জানালেন যুবদল নেতা জসিম শেখ ও সাইফুল ইসলাম(বি.এ) মাদক ও চুরি বিরোধী সুনামগঞ্জের তিনটি ইউনিয়নবাসির আয়োজনে প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত। চট্টগ্রামের মীরসরাইয়ের এমপি নুরুল আমিন’র ধারে কাছে এবং পিছে পিছে যে সব নেতা নামধারীরা থাকেন তাদের উদ্দেশ্য শুধু সুবিধা ভোগ করা নয় তো তাড়াশে জসিম উদ্দিন-জহুরুল ইসলামসহ ৯ জনের বিরুদ্ধে ভূমি প্রতিকার আইনে মামলা, কারণ দর্শানোর নোটিশ জারি টেকনাফে সশস্ত্র ডাকাতের গুলিতে সেনাসদস্য আহত, উদ্ধার ৫৪ জন সরকারি তিতুমীর কলেজ রোভার স্কাউট গ্রুপে সিনিয়র রোভারমেট (SRM) পদে নতুন ৫ সদস্যকে দায়িত্ব প্রদান বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। হোয়াইক্যংয়ে দুই বাড়ি থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার, পলাতক দুই ব্যক্তি রোহিঙ্গা ক্যাম্পে রাতের টহলে আটক ৪, ভ্রাম্যমাণ আদালতে সাজা সীতাকুণ্ডে ছাত্রী নিহতের পর ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ, প্রশাসনের নানা পদক্ষেপ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, টেকনাফে ২০ হাজার ইয়াবা উদ্ধার জামালপুরে ভাঙন রোধে দশানী নদীর গতিপথ পুন:রুদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত মীরসরাইয়ে গ্রাম-গ্রামান্তরে ছুটছেন এমপি নুরুল আমিন, রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নে তৎপর ফটিকছড়ি আজাদী বাজার পিবি এজিএম মনিরুজ্জামান এর বিরুদ্ধে দূর্ণীতির অভিযোগ সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু, প্রথম দিনে যাত্রী ৮৩৬ অপহরণের তিন দিন পর উদ্ধার রোহিঙ্গা শিশু টেকনাফে অপহৃত রোহিঙ্গা শিশু উদ্ধার, পরিবারের জিম্মায় হস্তান্তর পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার যুক্তরাজ্যের মাটিতে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ গুণীজন ও প্রবীণকে বিশেষ সম্মাননা প্রদান
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান আমির হোসেন

শাহ লাভলী রহমান, সহকারী বার্তা সম্পাদক / ৮০ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

‎​স্টাফ রিপোর্টার: ‎‎​সুনামগঞ্জ জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার একেএম জাকির হোসেনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
‎
‎​সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে শৃঙ্খলা, আন্তরিকতা ও জনবান্ধব আচরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এছাড়া পুলিশ সদস্যদের কল্যাণ, সুযোগ-সুবিধা এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনকালে বিভিন্ন সমস্যার বিষয়ে খোলামেলা আলোচনা করা হয় এবং তা দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়।
‎​অনুষ্ঠানে ২০২৩ ও ২০২৬ সালের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আগস্ট ২০২৬ মাসে জেলার আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ বেশ কয়েকজন পুলিশ সদস্যকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।
‎
‎​এর মধ্যে অধিকতর চোরাচালান বিরোধী অভিযানে সাহসিকতা ও সফল নেতৃত্ব প্রদর্শনের জন্য সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিরস্ত্র) মাহমুদুল হাসানকে শ্রেষ্ঠ চোরাচালান উদ্ধারকারী অফিসার হিসেবে ঘোষণা করা হয়। পরে প্রধান অতিথি সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এবং জেলা পুলিশ সুপার একেএম জাকির হোসেন তার হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন।
‎
‎এ বিষয়ে এসআই মাহমুদুল হাসান জানান,এই স্বীকৃতি কেবল আমার একার নয়, এটি আমাদের পুরো জেলা গোয়েন্দা শাখা ও সুনামগঞ্জ জেলা পুলিশের প্রতিটি সদস্যের দলগত প্রচেষ্টার ফসল। বিশেষ করে আমাদের পুলিশ সুপার স্যারের দিকনির্দেশনা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়মিত উৎসাহ আমাদের কাজের স্পৃহা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। চোরাচালান ও যেকোনো অপরাধ দমনে আমাদের এই জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জনসেবা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় আমি সবসময় আমার ওপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ সততা, সাহসিকতা ও নিষ্ঠার সাথে পালন করে যেতে বদ্ধপরিকর।

‎​এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে পুলিশ সদস্যদের বিভিন্ন যৌক্তিক দাবি ও কল্যাণে নেওয়া পদক্ষেপগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়।
‎
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ