বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম
টেকনাফে অপহৃত রোহিঙ্গা শিশু উদ্ধার, পরিবারের জিম্মায় হস্তান্তর পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার যুক্তরাজ্যের মাটিতে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ গুণীজন ও প্রবীণকে বিশেষ সম্মাননা প্রদান গোদাগাড়ীতে দীর্ঘ পাঁচ বছরের আইনি লড়াই শেষে গোগ্রাম ইউপি চেয়ারম্যানের পদ ফিরে পেলেন হজরত আলী সেন্টমার্টিনে অগ্নিনিরাপত্তায় কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের যৌথ মহড়া উখিয়ায় মানবপাচার প্রতিরোধে ব্র্যাকের সচেতনতামূলক কর্মশালা টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড টেকনাফের হ্নীলায় ১১ লাখ ইয়াবাসহ আটক ২, উদ্ধার ৫টি বড় রামদা প্রাইম টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন কেএম শহীদুল ইসলাম। তাহিরপুরে কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে আলী আহাম্মদের প্রার্থিতা ঘোষণা। জামালপুরের বকশীগঞ্জে ছড়িয়ে পড়েছে অলৌকিক আতঙ্ক! হ্নীলা সীমান্তে ১১ লাখ ইয়াবা জব্দ, আটক দুই টেকনাফে মাদক সেবনের দায়ে রোহিঙ্গার ৪ মাসের জেল মীরসরাইয়ে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু, পরিবারে শোকের মাতম টেকনাফে মাদকের চালান আত্মসাতের অভিযোগে নির্যাতন, নিহত ১; আহত ২, নিখোঁজ ১ ময়মনসিংহে পুলিশের এসআইয়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, স্ত্রীর আত্মহত্যা লেদা ক্যাম্পে অবস্থান, রোহিঙ্গা যুবকের এক মাসের সশ্রম কারাদণ্ড সরকার ব্যর্থ হওয়ায় শ্রমিক আন্দোলন বড় রূপ নিয়েছে: পাবনায় নাহিদ ইসলাম চাকমারকুল চেকপোস্ট থেকে চুরি মামলার সন্দেহভাজন গ্রেপ্তার সুনামগঞ্জে প্রিন্স ও তার পরিবারের গ্রেফতার নিয়ে,তথ্য যাচাই-বাছাই, না করে প্রচার না করার আহবান, প্রেস ব্রিফিং পুলিশের। ‎
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

তাহিরপুরে কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে আলী আহাম্মদের প্রার্থিতা ঘোষণা।

বিশেষ প্রতিনিধি / ২৪ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর, গত ২ নভেম্বর সোমবার বড়ছড়া কয়লা আমদানিকারক গ্রুপের কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুনাব আলী।

সুনামগঞ্জের তাহিরপুরে বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১২ ডিসেম্বর ২০২৬ ইংরেজি আসন্ন এ নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে অংশগ্রহণ করবেন, মেসার্স তিশা এন্টারপ্রাইজ’এর প্রোপ্রাইটর বিশিষ্ট ব্যবসায়ী আলী আহাম্মদ। নির্বাচনে বিজয়ী হতে তিনি ভোটার ও ব্যবসায়ীদের দোয়া, সহযোগিতা এবং সমর্থন প্রত্যাশা করেছেন।

নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে আলী আহাম্মদ বলেন, ব্যবসায়ীদের সঙ্গে দীর্ঘদিনের পথচলায় তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করেছেন তিনি। সততা, নিষ্ঠা ও আন্তরিকতার মাধ্যমে ব্যবসায়ীদের কল্যাণে কাজ করাই তাঁর উদ্দেশ্য। নির্বাচিত হলে আমদানিকারকদের স্বার্থ সংরক্ষণ, ব্যবসায়িক প্রতিবন্ধকতা নিরসন এবং সংগঠনের কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন।

তিনি আরও জানান, আমদানি প্রক্রিয়াকে সহজ ও গতিশীল করা, আন্তর্জাতিক ব্যবসায়িক যোগাযোগ সম্প্রসারণ এবং ব্যবসায়ীদের জন্য নতুন সম্ভাবনা তৈরিতে কাজ করার পরিকল্পনা রয়েছে তাঁর।

আসন্ন নির্বাচন উপলক্ষে ব্যবসায়ীদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং সুস্থ ব্যবসায়িক পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে আলী আহাম্মদ বলেন, ভোটারদের সঠিক সিদ্ধান্ত সংগঠনকে আরও শক্তিশালী করতে পারে। এ সময় তিনি সহকারী সাধারণ সম্পাদক পদে তাঁকে সমর্থন দিয়ে মূল্যবান ভোট প্রদানের জন্য সবার প্রতি অনুরোধ জানান।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ১২ ডিসেম্বর শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রায় দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর নির্বাচনের আয়োজনের উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ তৈরি হয়েছে। ইতোমধ্যে ৩৬৪ জন ভোটার নিয়ে ভোটার তালিকা প্রণয়নের কাজ সম্পন্ন হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার মো. জুনাব আলী জানান, ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে প্রাথমিক বেসরকারি ফলাফল প্রকাশ করা হবে। ঘোষিত ফলাফলের বিরুদ্ধে ১৪ ডিসেম্বর পর্যন্ত আপত্তি জানানোর সুযোগ থাকবে। পরবর্তী সময়ে ১৭ ডিসেম্বর আপত্তির শুনানি ও নিষ্পত্তি শেষে ১৮ ডিসেম্বর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

আরো বলেন,আসন্ন তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন হোক সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে। কোনো বিভেদ বা মতপার্থক্য নয়, বরং সকল ব্যবসায়ী ও ভোটারদের সম্মিলিত অংশগ্রহণ এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। নির্বাচনে কে বিজয়ী হলেন, সেটি বড় কথা নয়; সবচেয়ে বড় বিষয় হলো, আমরা যেন সবাই মিলেমিশে ব্যবসায়ীদের অধিকার, স্বার্থ ও ঐক্য রক্ষায় কাজ করতে পারি। আমার প্রত্যাশা, এই নির্বাচন হোক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত।

বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রুপ, তাহিরপুর, সুনামগঞ্জ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ