বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম
কাজিপুরে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল ঝিনাইগাতীতে কৃষি পুর্নবাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ প্রায় ৮০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে শেরপুর পৌরসভা গোদাগাড়ীতে মুরগির খামারের বর্জ্যে পরিবেশ দূষণ, দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ ঈশ্বরীপুর গ্রামের স্থানীয়রা, শিশু ও বৃদ্ধরা বেশি ক্ষতিগ্রস্ত, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ফেইসবুকে ইসলাম ও নবীজিকে নিয়ে অশালীন মন্তব্য বিচার চেয়ে উত্তেজিত জনতার বিক্ষোভ মিছিল ও বাড়িঘরের হামলা। সীতাকুণ্ডে অপরাধীর পরিবর্তে ভুক্তভোগী গ্রেপ্তার: পুলিশি ভূমিকার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, শ্রীবরদীতে ইউএনও’র পুত্র আয়মানের জন্মদিন উদযাপন জঙ্গলবাড়িতে ৩৮ পিস ইয়াবাসহ যুবক আটক, এ সময় পালালেন কথিত ডিলার। শেরপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ প্রশিক্ষণার্থীদের দ্বিতীয় কনসালটেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

“নতুন বাংলাদেশ” গড়তে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ গুরুত্বপূর্ণ উদ্যোগ- জেলা প্রশাসক জাহিদুল ইসলাম

জিয়াউল ইসলাম জিয়া / ১০৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬

মোঃ শহীদুল ইসলাম বিশেষ প্রতিবেদকঃ

চট্টগ্রামঃ তরুণ প্রজন্মকে মাদক, কিশোর অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ,মেধাবিকাশমূলক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, “নতুন বাংলাদেশ” গড়ার লক্ষ্যে সরকার যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে, তার গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই পরিচালিত হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” আয়োজন।

শুক্রবার “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর চট্টগ্রাম জেলা পর্যায়ের সপ্তম দিনের বিভিন্ন ইভেন্ট শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক বলেন, বর্তমান প্রজন্মকে শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষায় সীমাবদ্ধ রাখলে চলবে না; তাদের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশেও সমান গুরুত্ব দিতে হবে।

খেলাধুলা তরুণদের আত্মবিশ্বাসী করে তোলে, শৃঙ্খলাবোধ শেখায় এবং প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করার মানসিক শক্তি তৈরি করে। তিনি আরও বলেন, “‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; এটি ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির একটি রাষ্ট্রীয় উদ্যোগ। এই আয়োজনের মাধ্যমে এমন একটি প্রজন্ম গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে, যারা দেশপ্রেম, মানবিকতা ও দায়িত্ববোধে সমৃদ্ধ হয়ে আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবে।” খেলাধুলার গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসক বলেন, পৃথিবীতে অনেক মানুষ আছেন যারা খেলাধুলার মাধ্যমে নিজেদের দেশকে আন্তর্জাতিকভাবে পরিচিত করেছেন।

বাংলাদেশের নতুন প্রজন্ম থেকেও আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরি হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। তিনি অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে বলেন, সন্তানদের আগ্রহ ও স্বপ্নকে গুরুত্ব দিয়ে তাদের এগিয়ে যেতে সহযোগিতা করতে হবে। চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ততা বাড়ানো গেলে সমাজ থেকে মাদক ও অপরাধ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। এদিন সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অ্যাথলেটিক্স, সিজেকেএস মিলনায়তনে দাবা, সিজেকেএস জিমনেসিয়ামে মার্শাল আর্ট এবং সিজেকেএস সুইমিং পুলে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে জেলা স্টেডিয়ামে বিভিন্ন ইভেন্টের চূড়ান্ত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া কর্মকর্তা আবদুল বারী। অ্যাথলেটিক্সের ১০০ মিটার দৌড়ে বালক বিভাগে বায়েজিদ থানার মোহাম্মদ জাওয়াদ কাদের এবং বালিকা বিভাগে ফটিকছড়ি উপজেলার প্রেমা চৌধুরী প্রথম স্থান অর্জন করে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর দ্রুততম বালক ও বালিকার গৌরব অর্জন করেন। অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে মেডেল ও সনদ বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর