সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম
তাহিরপুরে আটক নাসির বিড়ি’র হদিস মিলছে না, প্রশ্নের মুখে মাদক নির্মূল ঐক্য পরিষদ। আ:লীগের মিছিলের মামলায়,সাংবাদিক, যুবদল কর্মী, শিক্ষক ও ওমরাহ পালনরত ব্যক্তির নাম থাকায় উঠছে নানা প্রশ্ন। বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ বগুড়ায় মৎস্য হ্যাচারি মালিক কল্যাণ সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি  ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী দিপু ভুইয়ার মনোনয়নপত্র দাখিল

বি এম আবুল হাসনাত, স্টাফ রিপোর্টারঃ / ২২৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

বি এম আবুল হাসনাত, স্টাফ রিপোর্টারঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিনে নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপুর মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। ২৯ ডিসেম্বর সোমবার দুপুরে উপজেলা রিটার্নিং অফিসার মোঃ সাইফুল ইসলাম এর কাছে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু। এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, সহ সভাপতি আশরাফুল হক রিপন ও আনোয়ার সাদাত সায়েম।
মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, আমি প্রথমেই আমাকে ধানের শীষ প্রতীক দেওয়ায় আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেশের মানুষ গত ১৭ বছর ভোট দিতে পারেনি। এবার ভোটাধিকার প্রয়োগে কোনো বাধা থাকবেনা। এবার নির্বিঘ্নে যাকে পছন্দ তাকে ভোট দিবে। আমি বিজয়ী হলে বিএনপি নেতাকর্মীর সহ সকল শ্রেণী পেশার মানুষকে সঙ্গে নিয়ে রূপগঞ্জকে মনের মতো করে সাজাবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর