বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
কাজিপুরে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল ঝিনাইগাতীতে কৃষি পুর্নবাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ প্রায় ৮০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে শেরপুর পৌরসভা গোদাগাড়ীতে মুরগির খামারের বর্জ্যে পরিবেশ দূষণ, দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ ঈশ্বরীপুর গ্রামের স্থানীয়রা, শিশু ও বৃদ্ধরা বেশি ক্ষতিগ্রস্ত, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ফেইসবুকে ইসলাম ও নবীজিকে নিয়ে অশালীন মন্তব্য বিচার চেয়ে উত্তেজিত জনতার বিক্ষোভ মিছিল ও বাড়িঘরের হামলা। সীতাকুণ্ডে অপরাধীর পরিবর্তে ভুক্তভোগী গ্রেপ্তার: পুলিশি ভূমিকার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, শ্রীবরদীতে ইউএনও’র পুত্র আয়মানের জন্মদিন উদযাপন জঙ্গলবাড়িতে ৩৮ পিস ইয়াবাসহ যুবক আটক, এ সময় পালালেন কথিত ডিলার। শেরপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ প্রশিক্ষণার্থীদের দ্বিতীয় কনসালটেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

পদ্মার চরে কাকন বাহিনীর বিরুদ্ধে ‘অপারেশন ফার্স্ট লাইট’

মোঃ তোফাজ্জল হোসেন, স্টাফ রিপোটার। / ২৪৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫


মোঃ তোফাজ্জল হোসেন, স্টাফ রিপোটার।

রাজশাহীর বাঘা, নাটোরের লালপুর, পাবনার আমিনপুর ও ঈশ্বরদী এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মা নদীর বিস্তীর্ণ চরাঞ্চলে সন্ত্রাসী কাকন বাহিনীর বিরুদ্ধে চলছে পুলিশ, র‍্যাব ও এপিবিএন সদস্যদের যৌথ অভিযান। পুলিশের পক্ষ থেকে এ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ফার্স্ট লাইট’।

রোববার (৯ নভেম্বর) ভোর ৪টা থেকে শুরু হওয়া এ অভিযান বর্তমানে অব্যাহত রয়েছে।
অভিযানে প্রায় ১ হাজার ২০০ সদস্য অংশ নিচ্ছেন—যার মধ্যে রয়েছেন পুলিশ, র‍্যাব এবং এপিবিএনের বিশেষ টিমের সদস্যরা।

রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান জানান, অভিযানে এখন পর্যন্ত ৫টি বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশি অস্ত্র, মাদকদ্রব্য এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এছাড়া কাকন বাহিনীর ২১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

পদ্মার চরাঞ্চলে দীর্ঘদিন ধরে কাকন বাহিনীর বিরুদ্ধে গুলি, চাঁদাবাজি, অপহরণ, ডাকাতি, জমি দখল ও বালু লুটের মতো নানা অপরাধের অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, এ বাহিনীর ভয়ে চার জেলার চরবাসী দীর্ঘদিন ধরে জিম্মি হয়ে ছিলেন।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর চরে ফসল কাটাকে কেন্দ্র করে কাকন বাহিনীর গুলিতে তিন কৃষক নিহত ও দুজন গুলিবিদ্ধ হন। ওই ঘটনার পর থেকেই প্রশাসন কঠোর অবস্থানে গিয়ে এই বিশেষ অভিযান শুরু করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর