সোমবার, ২৫ মে ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ICREE-26 সম্মেলনে প্রথম স্থান অর্জন করেছেন চলনবিলের সন্তান আব্দুল মালেক আকাশকুড়ি ঘাটেরপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক “জনাব মোঃ বাবুল হোসেন” এর চাকরী অবসর জনিত বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা। সুনামগঞ্জে ২২ দিনে ৮১ মাদক মামলা, গ্রেপ্তার ১০৯ শজিমেকে প্রধান সহকারী পদ নিয়ে জালিয়াতির অভিযোগ: আলোচনায় উচ্চমান সহকারী শাহীন ইসলাম দোয়ারাবাজারে ব*জ্রপাতে হাঁস পালকের মৃত্যু শ্রীবরদী-ঝিনাইগাতী উপজেলাবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান। শেরপুরের নালিতাবাড়ীতে ঝড়ে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু, ঘরবাড়ি-গাছপালার ব্যাপক ক্ষতি। শীলকূপে মাদক ও জুয়ার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান একদিনেই আটক ১৩ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। আমেরিকান প্রবাসী ড. মাহফুজুর রহমান (পিএইচডি) শ্রীবরদী-ঝিনাইগাতীবাসীকে ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। বানারীপাড়ায় জেন্ডার সমতা ও জলবায়ু সচেতনতায় গেটকা প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত সংবাদের প্রতিবাদে পেট্টোল ও অকটেন ব্যবসায়ীর সাংবাদিক সম্মেলন

প্রতিবেদকের নাম / ৬০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

 

মোঃ আব্দুস সবুর(বালিয়াডাঙ্গী) ঠাকুরগাঁও,প্রতিনিধি: 

পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড এর এজেন্ট ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার জ্বালানী ব্যবসায়ী আশরাফ আলীকে জড়িয়ে একটি বিভ্রান্তির সংবাদ প্রচার করেছে একটি বেসরকারি টেলিভিশন ও কয়েকটি গণমাধ্যম। এর ফলে ক্ষতির সম্মুখীন হয়েছে দুই যুগের বেশি সময় ধরে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসা প্রতিষ্ঠানটি। ডিপো থেকে জ্বালানি সরবরাহ সাময়িক ভাবে বন্ধ করার ফলে পেট্টোল ও অকটেন সংকটে পড়তে যাচ্ছে বালিয়াডাঙ্গী উপজেলার প্রায় দুই লাখ মানুষ।

 

মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে জ্বালানী ব্যবসায়ী আশরাফ আলীর ছেলে সুমন সাংবাদিকদের জানিয়েছেন, জেলা থেকে হুট করে এসে মূল ধারার কয়েকটি গণমাধ্যমের প্রতিনিধি ডিজেল ক্রয় বিক্রয়ের ভুল তথ্য পরিবেশন করে সংবাদ প্রচার ও প্রকাশ করায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। জ্বালানী সংরবাহের পরিসংখ্যান ভুল ভাবে উপস্থাপন করার কারণে ডিপোতে ভুল বার্তা গেছে। এজন্য তাদেরকে জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে। এতে চরম ক্ষতি হয়েছে তাদের।

 

সংবাদ সম্মেলনে সুমন বলেন, তাঁর বাবা দীর্ঘদিন ধরে পদ্মা অয়েল কোম্পানির এজেন্ট হিসেবে এই এলাকায় জ্বালানি বিক্রি করে আসছেন। উপজেলার সিংহভাগ ডিজেল, পেট্টোল ও অকটেন তারাই বিক্রি করতেন। চলমান সংকটে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে এপ্রিল মাসে ৮৭ হাজার ৫’শ লিটার ডিজেল কৃষকদের ফসল রক্ষায় ক্রয়-বিক্রয় করেছেন। এছাড়াও প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলে পুলিশ ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে ৩ বার অকটেন ও পেট্টোল ক্রয় বিক্রয় করেছেন। কিন্তু গণমাধ্যমে ডিজেলের পরিসংখ্যানকে পেট্টোল-অকটেন দেখানোর চেষ্টা করতে গিয়ে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। যার ফলে চরমভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানটি।

 

‘এছাড়াও নিজের মালিকানাধীন ট্রাককে অন্যজনের মালিকানা দেখানো, কাদের এন্টারপ্রাইজের মত চলমান একটি প্রতিষ্ঠানকে অস্তিত্বহীন বলে মিথ্যাকে প্রচার করে অপসাংবাদিকতা দেখিয়েছে গণমাধ্যমগুলো। এসব খবরের তীব্র প্রতিবাদ জানিয়ে বস্তনিষ্ঠ খবর প্রকাশের আহ্বান জানান আশরাফ আলীর ছেলে সুমন।

 

সংবাদ সম্মেলনের পর স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলায় দুটি ফিলিং ষ্টেশন এবং এজেন্ট আশরাফ আলীর মাধ্যমে সরবরাহকৃত ডিজেল-পেট্টোল ও অকটেন দিয়ে উপজেলা কৃষি কাজ ও গাড়ীগুলোর জ্বালানির চাহিদা পুরণ হয়। ফিলিং ষ্টেশনগুলোর চেয়ে সবচেয়ে বেশি চাহিদা পুরণ করেন এজেন্ট আশরাফ আলী। সংকটের সময় ডিজেল সরবরাহ করার ফলে কৃষকরা তাদের ফসল রক্ষা করতে সক্ষম হয়েছে।

 

সংবাদ সম্মেলনে সুমন আরও বলেন, গণমাধ্যমে আমার বক্তব্যগুলোকে কাটছাট করে উপস্থাপন করা হয়েছে। যা অপসাংবাদিকতার সামিল। আমরা গণমাধ্যমকে শ্রদ্ধা করি। তবে বস্তনিষ্ঠ সংবাদ প্রচারের অনুরোধ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর