শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম
কাজীপুরে বঙ্গবন্ধুর ম্যুরালে ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন প্রবাসী বিএনপি কর্মী তন্ময় আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আমি চেয়ারম্যান নির্বাচিত হলে জনস্বার্থে ২৪ ঘন্টা বাড়ির দরজা উন্মুক্ত থাকবে: শাহাদাত হোসেন লাল বিশ্বম্ভরপুরে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক।  নাটোরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন যাচাইয়ের দাবি রাজশাহীর নতুন পুলিশ সুপার মো. মামুন অর রশীদ কথিত ইয়াবা ব্যবসায়ী ফয়সালকে গ্রেপ্তার করল পুলিশ সিংড়ায় র‍্যাবের অভিযানে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি-২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রবাসী বিএনপি কর্মী তন্ময় আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রতিবেদকের নাম / ১৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে সংবিধান, বিচারব্যবস্থা এবং বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনামূলক লেখা ও বক্তব্য প্রকাশের অভিযোগে যুক্তরাজ্যপ্রবাসী বিএনপি কর্মী তন্ময় আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন গোপালগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। একই সঙ্গে তাকে দ্রুত গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তন্ময় আহমেদের বিভিন্ন সমালোচনামূলক লেখার পরিপ্রেক্ষিতে ১৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রামের বাসিন্দা সাহেব আলী মোল্যা বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি সি.আর. ৭২৯/২০২৪ নম্বরে নথিভুক্ত করা হয় এবং এতে দণ্ডবিধি, ১৮৬০-এর ১২৪(ক) ধারার উল্লেখ রয়েছে।

মামলার আসামি তন্ময় আহমেদ ঢাকার কাফরুলের কর্নার ভিউ এলাকার বাসিন্দা। তিনি গত কয়েক বছর ধরে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন বলে জানা গেছে।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, তন্ময় আহমেদ বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হলেও প্রবাসে অবস্থান করে বিএনপি, আওয়ামী লীগ, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের পাশাপাশি সংবিধান, পুলিশ ও বিচারব্যবস্থার বিভিন্ন অনিয়ম নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ছিলেন।

তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির খবর ছড়িয়ে পড়ার পর পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে বলে জানা গেছে।

তবে মামলার অভিযোগ ও আদালতের আদেশের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য এবং পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পর্কে আরও তথ্য জানা গেলে বিষয়টি স্পষ্ট হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর