বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম
আমেরিকার পুলিশে বাংলাদেশি তরুণ — নিউইয়র্ক পুলিশ বিভাগে যোগ দিলেন নালিতাবাড়ীর সাব্বির ঝিনাইগাতীতে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত বাঁশখালীতে পরিবেশ দূষণ ও সরকারি পাইপলাইন দখলের অভিযোগে এস.কে.বি ক্লাব শ্রীবরদী পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ১৯ কোটি ৩৯ লাখ ৫৭ হাজার ১৩৩ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা রাংটিয়া -গজনী সড়কের মহিলা মার্কেট এলাকায় দুঃসাহসিক চুরি,পিডিবির ট্রান্সফরমার উধাও তাহিরপুরে কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ। তাহিরপুরে ৩০ পিস ইয়াবাসহ কিশোরী আটক, ৯ ঘণ্টা পর ছেড়ে দিল পুলিশ: ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। পদবঞ্চিত রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজের ত্যাগী পরীক্ষিত ছাত্রদল নেতা পারভেজ ময়ন নীলফামারীতে ৩লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কাজিপুরে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল

বগুড়ার শিবগঞ্জে অবৈধ সিগারেট কারখানার সন্ধান- ১০ কোটি টাকার যন্ত্রপাতি জব্দ ও সিলগালা।

প্রতিবেদকের নাম / ১৯৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

বগুড়ার শিবগঞ্জে অবৈধ সিগারেট কারখানার সন্ধান- ১০ কোটি টাকার যন্ত্রপাতি জব্দ ও সিলগালা।

স্টাফ রিপোর্টার,ইঞ্জিনিয়ার সাব্বির হাসান

বগুড়া শিবগঞ্জে সরকারি রাজস্ব কর্মকর্তাদের প্রত্যক্ষ সহায়তায় পরিচালিত একটি বড় অবৈধ সিগারেট কারখানার সন্ধান পেয়েছে সেনাবাহিনী। সোমবার দিবাগত রাত দুইটা থেকে মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল নয়টা পর্যন্ত টানা অভিযানে কারখানাটি সিলগালা করা হয় এবং বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল, ভুয়া মোড়ক ও সিগারেট তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।জানা গেছে, শিবগঞ্জ উপজেলার খয়রাপুকুর এলাকায় শাহিনুর রহমানের মালিকানাধীন নামহীন এই কারখানায় দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়া সিগারেট উৎপাদন চলছিল। সেনাবাহিনীর ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও লেফটেন্যান্ট আল ফাহাদের নেতৃত্বে অভিযানে দেখা যায়, অনুমোদনহীন ১৪টি ব্র্যান্ডের মোড়কে কাঠের গুঁড়া মিশ্রিত তামাক ব্যবহার করে নকল সিগারেট তৈরি করা হচ্ছিল।
অভিযানে জব্দকৃত সামগ্রী:

প্রায় ১৫ লাখ টাকার নকল ব্যান্ডরোল
প্রায় ১০ লাখ টাকার ভুয়া মোড়ক
প্রায় ১০ মণ ভেজাল তামাক
প্রায় ১০ কোটি টাকার যন্ত্রপাতি
স্থানীয়দের অভিযোগ, সরকারি কর্মকর্তাদের নিয়মিত উপস্থিতির কারণে দীর্ঘদিন এই অবৈধ কার্যক্রম চালানো সম্ভব হয়েছে। অভিযানের সময় মালিক পালিয়ে গেলেও পাঁচ শ্রমিককে আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালত তাদের প্রতি ২ লাখ টাকা জরিমানা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর