মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঝিনাইগাতীর রাংটিয়া আপন শিক্ষা পরিবারে এসএসসিতে সাফল্য,পাসের হার ৯৩.১০% ঝিনাইগাতীর রাংটিয়া আপন শিক্ষা পরিবারে এসএসসিতে সাফল্য, পাসের হার ৯৩.১০% ঝিনাইগাতী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ফলাফলে হতাশা, ঐতিহ্য ফেরাতে সম্মিলিত উদ্যোগের আহ্বান রিয়াদে মুসা সানাইয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশি শ্রমিকের মধ্যে ১৬ জনের মৃত্যু; বাবা পড়েছেন পঞ্চম শ্রেণি, মা দ্বিতীয়—তাদের স্বপ্নের সন্তান আজ ৪৭তম বিসিএসে কাস্টমস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাবা পড়েছেন পঞ্চম শ্রেণি, মা দ্বিতীয়—তাদের স্বপ্নের সন্তান আজ ৪৭তম বিসিএসে কাস্টমস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত  ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করার সিদ্ধান্ত বিএনপির

তাহিরপুরে কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ।

বিশেষ প্রতিনিধি / ১০৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর ঘোষিত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় উপজেলার ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ১ হাজার ৭০০ ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের প্রত্যেককে ১৫ কেজি চাল ও নগদ ৩ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা বিতরণ করেন ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী এম. ইউনুছ আলী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার খাদ্য অধিদপ্তরের প্রকৌশলী আল-আমিন, কৃষি উপসহকারী কর্মকর্তা জালাল উদ্দিন, ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলম, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সহায়তা বিতরণকালে ইউপি সদস্য সামায়ুন কবির বলেন, “অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে আমাদের এলাকার কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এ সহায়তা তাদের জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে।”
তিনি আরও জানান, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল জাতীয় সংসদে তাহিরপুরসহ বিভিন্ন এলাকার কৃষকদের ক্ষয়ক্ষতির বিষয়টি তুলে ধরেন। পরবর্তীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য এই মানবিক সহায়তা কর্মসূচি গ্রহণ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের যেসব এলাকায় কৃষকরা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির শিকার হয়েছেন, সেসব অঞ্চলে পর্যায়ক্রমে ১৫ কেজি চাল ও নগদ ৩ হাজার টাকা করে সহায়তা বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর