বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ফেইসবুকে ইসলাম ও নবীজিকে নিয়ে অশালীন মন্তব্য বিচার চেয়ে উত্তেজিত জনতার বিক্ষোভ মিছিল ও বাড়িঘরের হামলা। সীতাকুণ্ডে অপরাধীর পরিবর্তে ভুক্তভোগী গ্রেপ্তার: পুলিশি ভূমিকার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, শ্রীবরদীতে ইউএনও’র পুত্র আয়মানের জন্মদিন উদযাপন জঙ্গলবাড়িতে ৩৮ পিস ইয়াবাসহ যুবক আটক, এ সময় পালালেন কথিত ডিলার। শেরপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ প্রশিক্ষণার্থীদের দ্বিতীয় কনসালটেশন প্রোগ্রাম অনুষ্ঠিত শেরপুরে অপহরণ ও ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলার প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেপ্তার  অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক রাজনীতির বিরুদ্ধে ঝিনাইগাতীতে যুবদলের বিশাল প্রতিবাদ মিছিল শ্রীবরদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে জিআর চাল বিতরণ স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বেসরকারি হাসপাতাল মালিকদের আলোচনা

বটিয়াঘাটায় সুলভ মূল্যে বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন।

প্রতিবেদকের নাম / ৭৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২৬

মোঃ ইমরান হোসেন খুলনা জেলা প্রতিনিধিঃ —

পবিত্র রমজান উপলক্ষে বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সুলভ মূল্যে বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ৯টায় উপজেলার গল্লামারী বিশ্ববিদ্যালয় হলরুম সড়কে (লিনিয়ার পার্কের পশ্চিম পাশে) এ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, কৃষি কর্মকর্তা আবু বকর সিদ্দিক, প্রাণিসম্পদ কর্মকর্তা তারিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, বটিয়াঘাটা উপজেলা বিএনপি-র সদস্য সচিব ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী খন্দকার ফারুক হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা যথাক্রমে জীবনানন্দ, ধ্রুবজ্যোতি সরকার ও দীপঙ্কর মণ্ডল, জলমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রুহুল মোমেন লিটন, বটিয়াঘাটা প্রেসক্লাব-এর যুগ্ম আহ্বায়ক মো. সোহরাব হোসেন মুন্সি, সাংবাদিক ইমরান হোসেন, অমলেন্দু বিশ্বাসসহ আরও গণমাধ্যমকর্মীরা।
সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়া নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজলভ্য করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে এবং প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর ও কৃষি অধিদপ্তরের আয়োজনে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখানে মাছ, মুরগি, ডিম ও বিভিন্ন সবজি সরাসরি উৎপাদকদের কাছ থেকে সংগ্রহ করে ভোক্তাদের কাছে বিক্রি করা হচ্ছে।
মধ্যস্বত্বভোগী না থাকায় উৎপাদকরা যেমন ন্যায্য মূল্য পাচ্ছেন, তেমনি ভোক্তারাও সুলভ মূল্যে পণ্য ক্রয়ের সুযোগ পাচ্ছেন। স্থানীয়দের মধ্যে এ উদ্যোগ ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর