মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রথম বিসিএসে তথ্য ক্যাডার, দ্বিতীয় প্রচেষ্টায় ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে ৩৫তম—ঢাবি পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর অনন্য সাফল্য মরা চেলা নদীতে অবৈধ বালু উত্তোলন: হুমকিতে জনপদ, দ্রুত ব্যবস্থা চাইলেন আলহাজ্ব মোহাম্মদ নুরুল হক প্রথম বিসিএসেই ৪৭তম পশুসম্পদ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত: নওগাঁর মাহবুবুর আলমের অনন্য সাফল্য সরকারি বিশ্ববিদ্যালয়ে সুযোগ হয়নি, কোচিংও করেননি—দিনে চাকরি, রাতে পড়াশোনা; প্রথম চেষ্টাতেই ৪৬তম বিসিএসে আনসার ক্যাডার মুনএমের অনন্য সাফল্য দুইবার ভাইভায় ব্যর্থতা, অবশেষে ৪৭তম বিসিএসে কৃষি ক্যাডার: মেধাতালিকায় ২৮তম খালিদ হাসান (বাপ্পী) দুইবার ভাইভায় ব্যর্থতা, শারীরিক অসুস্থতাকেও হার মানিয়ে ৪৭তম বিসিএসে কৃষি ক্যাডার: মেধাতালিকায় ২৮তম খালিদ হাসান (বাপ্পী) দুইবার ভাইভায় ব্যর্থতা, শারীরিক অসুস্থতাকেও হার মানিয়ে ৪৭তম বিসিএসে কৃষি ক্যাডার: মেধাতালিকায় ২৮তম খালিদ হাসান (বাপ্পী) দুইবার ভাইভায় ব্যর্থতা, শারীরিক অসুস্থতাকেও হার মানিয়ে ৪৭তম বিসিএসে কৃষি ক্যাডার: মেধাতালিকায় ২৮তম খালিদ হাসান (বাপ্পী) দুইবার ভাইভায় ব্যর্থতা, শারীরিক অসুস্থতাকেও হার মানিয়ে ৪৭তম বিসিএসে কৃষি ক্যাডার: মেধাতালিকায় ২৮তম খালিদ হাসান (বাপ্পী) প্রথম বিসিএসেই স্বাস্থ্য ক্যাডার: মানুষের সেবার স্বপ্ন পূরণ করলেন ডা. তানজিয়া সাইফুল তৃপ্তি

বারবার নির্বাচিত উমারপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল আমাদের মাঝে আর নেই, শোকে স্তব্ধ চৌহালী

প্রতিবেদকের নাম / ৭৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঐতিহ্যবাহী উমারপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও জননন্দিত জনপ্রতিনিধি আলহাজ আব্দুল মতিন মন্ডল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (২৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নে অবস্থিত জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার নিকট ওয়াটার কেমিক্যালসের ব্যবস্থাপনা পরিচালকের বাংলোতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তার বয়স ছিলো ৭৪ বছর।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের ছোট ভাই, বিশিষ্ট শিল্পপতি ও ওয়াটার কেমিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ নজরুল ইসলাম মন্ডল।

দীর্ঘদিন ধরে উমারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা আব্দুল মতিন মন্ডলের মৃত্যুতে চৌহালী উপজেলাসহ তাঁর নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন।

মঙ্গলবার (৩০ জুন) চৌহালী উপজেলা ডিগ্রি কলেজ মাঠে মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সাতটি ইউনিয়নের হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। পরে হেলিকপ্টারযোগে তাঁর মরদেহ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা মাঠে আনা হয়। সেখানে বাদ আসর দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় উপস্থিত ছিলেন ওয়াটার কেমিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ নজরুল ইসলাম মন্ডল, হাফেজ মাওলানা মোহাম্মদ হাসান জামিল(দা.বা.), নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন,
প্রকৌশলী এইচ.এ.এম. আব্দুল্লাহ, ওয়াটার কেমিক্যালসের পরিচালক মাহামুদুল হাসান,
মুজাফফর সাহেবসহ কয়েক হাজার মুসল্লি অংশ নেন।
জানাজা শেষে তাঁকে জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণের পশ্চিম পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Posts

Recent Comments

No comments to show.