বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম
তাহিরপুর সীমান্তে ভারতের কয়লার গুহায় মাটি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু। বিশ্ব ফিজিওথেরাপি দিবসের আলোচনা সভায় বক্তারা ফিজিওথেরাপি পেশার স্বীকৃতি ও রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন বাস্তবায়নের দাবি ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শনে জেলা প্রশাসক রাউজানে বেপরোয়া চাঁদের গাড়ির এক্সিডেন্ট থেকে অল্পের জন্যে বেঁচে গেল মাদ্রাসা শিক্ষক র‌্যাব-৭ অধিনায়কের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের বাকৃবির নবনিযুক্ত উপাচার্যকে বাংলাদেশ ফিসারিজ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন ও কৃষিবিদ আনোয়ার পারভেজের শুভেচ্ছা বিএনপি নেতা রহমতুল্লাহ অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা সুনামগঞ্জে ব্যাটারী চালিত অটো রিকশায় নতুন নম্বর প্লেট প্রদানের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন মালিক শ্রমিক সমবায় পরিষদ মেধাবী শিক্ষার্থী রিমু আক্তারকে সম্মাননা স্মারক ও বই উপহার দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকার

বিশ্ব ফিজিওথেরাপি দিবসের আলোচনা সভায় বক্তারা ফিজিওথেরাপি পেশার স্বীকৃতি ও রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন বাস্তবায়নের দাবি

বার্তা সম্পাদক / ২৮ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ঃ

৮ সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস। বিশ্বের ১৩৮ টি দেশের মতো বাংলাদেশেও বর্ণাঢ্য রেলিসহ নানা আয়োজনে দিবসটি পালিত হয়েছে। এবারের দিবসটির প্রতিপাদ্য-
“হৃদ্‌রোগ ও স্ট্রোক প্রতিরোধ, ব্যবস্থাপনা ও পুনর্বাসনে ফিজিওথেরাপি ও শারীরিক কর্মকাণ্ডের ভূমিকা।

বাংলাদেশে ফিজিওথেরাপি পেশার চাহিদা দিন দিন বাড়ছে। বিশেষ করে সড়ক দুর্ঘটনা, বার্ধক্যজনিত সমস্যা, স্ট্রোক ও দীর্ঘমেয়াদি ব্যথায় ভোগা রোগীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফিজিওথেরাপি চিকিৎসা সারা বিশ্বে চিকিৎসাব্যবস্থার অপরিহার্য অংশ হয়ে উঠছে।

সারা বাংলাদেশের মতো চট্টগ্রামেও ফিজিওথেরাপি চিকিৎসা ও পুনর্বাসনসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বিভিন্ন প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটাল, ল্যাবরেটরি ফিজিওথেরাপি হসপিটাল, প্রচেষ্টা ফিজিওথেরাপি হসপিটাল, চিটাগং পেইন প্যারালাইসিস ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার এবং ডেলটা বায়োমেকানিক্স সহ নানা প্রতিষ্ঠান। পাশাপাশি ফিজিওথেরাপি পেশার উন্নয়ন, পেশাজীবীদের অধিকার এবং মানসম্মত পুনর্বাসনসেবা নিশ্চিত করতে কাজ করছে বিভিন্ন সংগঠন। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামে ফিজিওথেরাপি পেশাজীবীদের নিয়ে কাজ করছে ফিজিওথেরাপি প্র্যাক্টিশনারস।
বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে সংগঠনটির উদ্যোগেই মঙ্গলবার চট্টগ্রামে আয়োজন করা হয় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার।

র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফিজিওথেরাপি প্র্যাক্টিশনারস, চট্টগ্রামের আহ্বায়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপিস্ট মোহাম্মদ কামরুজ্জামান।
প্রধান অতিথি ছিলেন সাংবাদিক দেব দুলাল ভৌমিক।

এসময় বক্তারা বলেন, ফিজিওথেরাপি পেশার যথাযথ স্বীকৃতি ও পেশাজীবীদের জন্য একটি সুসংগঠিত নিবন্ধন ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ যথাযথভাবে বাস্তবায়ন করে ফিজিওথেরাপি পেশাজীবীদের অধিকার ও মানসম্মত পুনর্বাসনসেবা নিশ্চিত করার দাবি জানান তারা।

অনুষ্ঠানে চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের পরিচালক আক্তার হোসেন, ফিজিওথেরাপি প্র্যাক্টিশনারস, চট্টগ্রামের সদস্য সচিব মোঃ শহিদ খান, মোঃ মিজানুর রহমান, মোঃ জাহেদুল ইসলাম, মোঃ ওয়াদিফ ওয়ালি ফারাবী, মোঃ খলিলুর রহমান, মোঃ এ. কে. এম. আজিজুল হক, মোঃ আহসান উদ্দিন, মোঃ শামীমা নাসরীন, মোঃ কামরুল হাসান ও শারমিন আবেদা রফিকসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও চট্টগ্রামের বিভিন্ন ফিজিওথেরাপি ও পুনর্বাসন প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন বিশ্ব ফিজিওথেরাপি দিবসের এ আয়োজনে।

ফিজিওথেরাপিস্টদের মতে, একটি সুস্থ, সচল ও কর্মক্ষম জনগোষ্ঠী গড়ে তুলতে চিকিৎসার পাশাপাশি প্রয়োজন নিয়মিত শারীরিক কর্মকাণ্ড, সচেতন জীবনযাপন এবং বৈজ্ঞানিক ফিজিওথেরাপি ও পুনর্বাসনসেবা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর