সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
টেকনাফে যৌথ অভিযান: ৭ আসামি গ্রেপ্তার, কারাদণ্ড ৬ জনের টেকনাফে উদ্ধার ১৩ গ্রেনেড, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী বর্ণাঢ্য আয়োজনে অর্কিড স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রীসে পৌঁছালেন সুয়েব, ভাইয়ের জন্য দোয়া চাইলেন নাঈম। জামালপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ! বিবেকের আদালতে মানুষ। দুনিয়ার পরীক্ষা, সততার শক্তি ও ঈমানের জবাবদিহি। শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবর্তনের ছোঁয়া, ডা. মফিদুলের উদ্যোগে বাড়ছে চিকিৎসাসেবার মান উন্নয়ন ও অনিয়ম বন্ধের উদ্যোগে বাধা ও অপপ্রচারের অভিযোগ শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবর্তনের ছোঁয়া, ডা. মফিদুলের উদ্যোগে বাড়ছে চিকিৎসাসেবার মান উন্নয়ন ও অনিয়ম বন্ধের উদ্যোগে বাধার অভিযোগ, অপপ্রচারেও থেমে নেই সেবার অগ্রযাত্রা ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি কাজী আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন নির্বাচিত চট্টগ্রামের মীরসরাইয়ের অধিবাসী, জুলাইয়ে গণহত্যা মামলার আসামি হিসেবে বৈশাখী টিভি’র ডিএমডি টিপু আলম মিলন গ্রেপ্তার মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ আটক ২ চট্টগ্রামের মীরসরাইয়ের নয় টিলা মাজার এলাকা থেকে বিদেশী পিস্তল ও গুলি সহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ আওয়ামী লীগ নেতা কর্মীদের সহযোগিতা কারীদের তালিকা করার আগে যে সব বিএনপি’র নেতারা আঙুল পুলে কলাগাছ বনে যাওয়ার সামিলে পরিনত তাদের খবর নেয়ার দরকার টেকনাফে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার জামালপুরের দেওয়ানগঞ্জে দুই মাদক কারবারির এক বছরের কারাদণ্ড! গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ২টি বিদেশি পিস্তল, ৪ ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ ২ জন গ্রেপ্তার টেকনাফে দীর্ঘদিনের ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার কক্সবাজারে পাহাড়তলীতে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার প্রকাশিত সংবাদের প্রতিবাদ জামালপুরের বকশীগঞ্জে রবিউল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে মেধা যাচাইয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত!
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

ভিনি রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না: মরিনিও

দৈনিক সোনালী সময় / ৯৭ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

রিয়াল মাদ্রিদে ভিনিসিয়ুস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। মাঠে প্রতিপক্ষের সমর্থকদের কাছ থেকে বর্ণবাদী আচরণের শিকার হওয়া, ক্লাবের সমর্থকদের দুয়ো এবং সম্প্রতি চার ম্যাচের নিষেধাজ্ঞা—সব মিলিয়ে ব্রাজিলিয়ান তারকাকে ঘিরে আলোচনা যেন থামছেই না। এবার ভিনিসিয়ুসের পাশে দাঁড়িয়ে রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনিও বলেছেন, তার জায়গায় থাকলে হয়তো নিজেই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিতেন।

 

মরিনিওর মতে, ভিনিসিয়ুসের এমন কোনো দেশে চলে যাওয়া উচিত ছিল, যেখানে তিনি আরও বেশি সম্মান পাবেন। গ্রীষ্মকালীন দলবদলে আর্সেনালের সঙ্গে ভিনিসিয়ুসের নাম জড়িয়েছিল। তবে রিয়াল মাদ্রিদের প্রতি ভালোবাসা ও ক্লাবটির হয়ে আরও ইতিহাস গড়ার আকাঙ্ক্ষা থেকেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড থেকে গেছেন বলে মনে করেন পর্তুগিজ কোচ।

 

তিনি বলেন, ‘আমি যদি ভিনিসিয়ুসের জায়গায় থাকতাম, তাহলে সম্ভবত এখানে থাকতাম না। গত গ্রীষ্মেই আমি ক্লাব ছাড়ার জন্য চাপ দিতাম। এমন কোনো লিগে, দেশে বা ক্লাবে চলে যেতাম, যেখানে আমাকে সম্মান করা হবে, সমর্থকরাও সম্মান করবে।’

 

ভিনিসিয়ুসের সঙ্গে নিজের সম্পর্কের কথাও তুলে ধরেছেন মরিনিও। প্রতিদিনই আলাদা করে এই ফরোয়ার্ডের সঙ্গে কথা বলেন বলে জানিয়েছেন তিনি। মরিনিওর চোখে, ভিনিসিয়ুস দারুণ একজন তরুণ, যিনি নানা চাপের মধ্যেও হাসিমুখে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন।

 

সম্প্রতি ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে চুল টানার ঘটনায় লাল কার্ড দেখেছিলেন ভিনিসিয়ুস। পরে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শাস্তির কারণে চার ম্যাচের নিষেধাজ্ঞা পান তিনি। এতে সেভিয়া ও বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও খেলতে পারবেন না ব্রাজিলিয়ান তারকা।

 

ভিনিসিয়ুসের প্রতি নিজের আস্থার কথা জানিয়ে মরিনিও বলেছেন, রিয়াল মাদ্রিদকে নিজের ঘর মনে করেন এই ফরোয়ার্ড। চুক্তি নবায়নের মধ্য দিয়ে ক্লাবটির হয়ে আরও শিরোপা জেতা ও ইতিহাস গড়ার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ