সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম
টেকনাফে বিজিবি ও এস আর বি এর অভিযানে ২০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় মেম্বার পদে প্রার্থী হচ্ছেন সামায়ুন কবির। মরিচ্যা বাজারে এসআরবি-১৫-এর অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ৩ টেকনাফে যৌথ অভিযান: ৭ আসামি গ্রেপ্তার, কারাদণ্ড ৬ জনের টেকনাফে উদ্ধার ১৩ গ্রেনেড, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী বর্ণাঢ্য আয়োজনে অর্কিড স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রীসে পৌঁছালেন সুয়েব, ভাইয়ের জন্য দোয়া চাইলেন নাঈম। জামালপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ! বিবেকের আদালতে মানুষ। দুনিয়ার পরীক্ষা, সততার শক্তি ও ঈমানের জবাবদিহি। শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবর্তনের ছোঁয়া, ডা. মফিদুলের উদ্যোগে বাড়ছে চিকিৎসাসেবার মান উন্নয়ন ও অনিয়ম বন্ধের উদ্যোগে বাধা ও অপপ্রচারের অভিযোগ শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবর্তনের ছোঁয়া, ডা. মফিদুলের উদ্যোগে বাড়ছে চিকিৎসাসেবার মান উন্নয়ন ও অনিয়ম বন্ধের উদ্যোগে বাধার অভিযোগ, অপপ্রচারেও থেমে নেই সেবার অগ্রযাত্রা ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি কাজী আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন নির্বাচিত চট্টগ্রামের মীরসরাইয়ের অধিবাসী, জুলাইয়ে গণহত্যা মামলার আসামি হিসেবে বৈশাখী টিভি’র ডিএমডি টিপু আলম মিলন গ্রেপ্তার মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ আটক ২ চট্টগ্রামের মীরসরাইয়ের নয় টিলা মাজার এলাকা থেকে বিদেশী পিস্তল ও গুলি সহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ আওয়ামী লীগ নেতা কর্মীদের সহযোগিতা কারীদের তালিকা করার আগে যে সব বিএনপি’র নেতারা আঙুল পুলে কলাগাছ বনে যাওয়ার সামিলে পরিনত তাদের খবর নেয়ার দরকার টেকনাফে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার জামালপুরের দেওয়ানগঞ্জে দুই মাদক কারবারির এক বছরের কারাদণ্ড! গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ২টি বিদেশি পিস্তল, ৪ ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ ২ জন গ্রেপ্তার টেকনাফে দীর্ঘদিনের ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

মরিচ্যা বাজারে এসআরবি-১৫-এর অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ৩

সাদ্দাম হোসেন সাজ্জাদ / ৫৮ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

 

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের রামু উপজেলার মরিচ্যা বাজার এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ও একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।

রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণ খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বাজার এলাকার পান বাজার সড়কে এ অভিযান চালানো হয়। সোমবার (২৩ নভেম্বর) এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ী এলাকার আমিনুল হক (২৬), পশ্চিম মরিচ্যা এলাকার এহসানুল করিম (২৬) ও পাতাবাড়ী এলাকার রশিদ আহমদ (৩৪)।

এসআরবি-১৫ জানায়, নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে পান বাজার সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা পাচার ও কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে অবৈধ পথে ইয়াবা এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে পরিবহন ও কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে এসআরবি-১৫।

গ্রেপ্তার ব্যক্তিদের এবং উদ্ধার করা আলামত বিধি অনুযায়ী জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকদ্রব্যের বিস্তার রোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৫।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ