শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সফল হোক: শহীদ জিয়ার প্রতি শ্রদ্ধা জানালেন যুবদল নেতা জসিম শেখ ও সাইফুল ইসলাম(বি.এ) মাদক ও চুরি বিরোধী সুনামগঞ্জের তিনটি ইউনিয়নবাসির আয়োজনে প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত। চট্টগ্রামের মীরসরাইয়ের এমপি নুরুল আমিন’র ধারে কাছে এবং পিছে পিছে যে সব নেতা নামধারীরা থাকেন তাদের উদ্দেশ্য শুধু সুবিধা ভোগ করা নয় তো তাড়াশে জসিম উদ্দিন-জহুরুল ইসলামসহ ৯ জনের বিরুদ্ধে ভূমি প্রতিকার আইনে মামলা, কারণ দর্শানোর নোটিশ জারি টেকনাফে সশস্ত্র ডাকাতের গুলিতে সেনাসদস্য আহত, উদ্ধার ৫৪ জন সরকারি তিতুমীর কলেজ রোভার স্কাউট গ্রুপে সিনিয়র রোভারমেট (SRM) পদে নতুন ৫ সদস্যকে দায়িত্ব প্রদান বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। হোয়াইক্যংয়ে দুই বাড়ি থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার, পলাতক দুই ব্যক্তি রোহিঙ্গা ক্যাম্পে রাতের টহলে আটক ৪, ভ্রাম্যমাণ আদালতে সাজা সীতাকুণ্ডে ছাত্রী নিহতের পর ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ, প্রশাসনের নানা পদক্ষেপ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, টেকনাফে ২০ হাজার ইয়াবা উদ্ধার জামালপুরে ভাঙন রোধে দশানী নদীর গতিপথ পুন:রুদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত মীরসরাইয়ে গ্রাম-গ্রামান্তরে ছুটছেন এমপি নুরুল আমিন, রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নে তৎপর ফটিকছড়ি আজাদী বাজার পিবি এজিএম মনিরুজ্জামান এর বিরুদ্ধে দূর্ণীতির অভিযোগ সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু, প্রথম দিনে যাত্রী ৮৩৬ অপহরণের তিন দিন পর উদ্ধার রোহিঙ্গা শিশু টেকনাফে অপহৃত রোহিঙ্গা শিশু উদ্ধার, পরিবারের জিম্মায় হস্তান্তর পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার যুক্তরাজ্যের মাটিতে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ গুণীজন ও প্রবীণকে বিশেষ সম্মাননা প্রদান গোদাগাড়ীতে দীর্ঘ পাঁচ বছরের আইনি লড়াই শেষে গোগ্রাম ইউপি চেয়ারম্যানের পদ ফিরে পেলেন হজরত আলী
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

মাদক ও চুরি বিরোধী সুনামগঞ্জের তিনটি ইউনিয়নবাসির আয়োজনে প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত।

বিশেষ প্রতিনিধি / ৪৩ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর,জাহাঙ্গীরনগর ও সুরমা এই তিনটি ইউনিয়নের আহবায়ক কমিটির যৌথ উদ্যোগে সমাজে মাদক ও চুরি বিরোধী প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে মাদক ও চুরি বিরোধী আহবায়ক কমিটির আয়োজনে জাহাঙ্গীরনগর ইউনিয়নের মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত হয়।

মাদক ও চুরি বিরোধী রঙ্গারচর,জাহাঙ্গীরনগর ও সুরমা এই তিনটি ইউনিয়ন কমিটির আহবায়ক ও রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাই এর সভাপতিত্বে ও সংগঠনের সদস্য সচিব ও জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল লতিফের সঞ্চালনায় প্রতিরোধমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, সুনামগঞ্জ -৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ রেজাউল হক,সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম,জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ,জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সোহেল আহমেদ,সুরমা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ সুহেল মিয়া,সুরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মমিন মিয়া,জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এস আই আতাউর রহমান সজীব,উপ পরিদর্শক মনিতা সিনহা,জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ,সুরমা ইউপি বিএনপির সভাপতি সাজুল মিয়া,বিএনপি নেতা আনোয়ার হোসেন,মাওলানা নুরুল ইসলাম,মোঃ তাহের মিয়া,মোঃ জাকির হোসেন,খুরশেদ আলম,আবু তাহের,বাহা উদ্দিন,ইসমাইল,ওসমান গণি প্রমুখ।

নেতৃবৃন্দরা বলেন,সুনামগঞ্জ সদর উপজেলার উত্তরাড়ের রঙ্গারচর,সুরমা ও জাহাঙ্গীরনগর এই তিনটি ইউনিয়ন সীমান্ত এলাকা হওয়াতে এখানকার ও শহরের গুটিকয়েক গরু চোরাকারবারী,মাদক ব্যবসায়ী,সেবনকারী জুয়াখোর ও সুদখোর রয়েছেন তারা এই তিনটি ইউনিয়নের যুবসমাজকে এসব অপকর্মে লিপ্ত করার প্রচেষ্টা চালাচ্ছেন,এজন্য প্রতিটি পরিবারের অভিভাবক ও পিতামাতার খেয়াল রাখা প্রয়োজন আপনার ছেলেমেয়ে কোথায় যাচ্ছে,কার সঙ্গে যাচ্ছে এবং কি করছে। নেৃতৃবন্দরা বলেন নিজের ঘর থেকে এসব অপকর্মের বিরুদ্ধে শুদ্ধি অভিযান পরিচালনা করেই এসব মদ,জুয়া,গরু চুরি,সুদের ব্যবসা বন্ধ করতেই এই তিন ইউনিয়নের যুবসমাজ মিলে মাদক ও চুবি বিরোধী আহবায়ক কমিটি গঠন করেই আজকে এই মঙ্গলকাটা বাজারে প্রতিরোধমূলক সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলকাটা একটি ঐহিত্যবাহি বাজার, এই বাজারে অনেক মাদক কারবারী, গরুচোর,সুদের কারবারী ও জুয়াখোর রয়েছেন তাদের প্রতিহত করতে ঐক্যবদ্ধের কোন বিকল্প নেই। পাশাপাশি এই বাজারে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা এবং পুরো বাজারটাকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার দাবি জানান। এই তিনটি ইউনিয়নে শতভাগ শিক্ষার হার থাকায় সরকারের বিভিন্ন দপ্তরে এই অঞ্চলের ছেলেমেয়েরা গুরুত্বপূর্ণ অবদান রাখলে এসব চোরাকারবারীরা সীমান্তের ওপাড় থেকে প্রকাশ্যে দিবালোকে মরণনাশক ভারতীয় অবৈধ মদ,ইয়াবা ফেনসিডিল নিয়ে আসছেন বলে সভায় াবিযোগ করা হয়। এলাকার গরীব পরিবার যারা রয়েছেন তারা পশুপালন করে ছেলেমেয়েদের ভবিষ্যৎ গঠনের স্বঁপ্ন থাকলেও দিন দিন এলাকায় গরু চুরি, মাদকের রমরমা ব্যবসা,এক শ্রেণীর প্রভাবশালীরা রয়েছেন গরীব দেখে দেখে চড়াসুদে সুদের ব্যবসা করে তারা গরীবদেরকে নিঃস্ব করে দিচ্ছেন। কাজেই এবার আর অনৈক্য নয় সকল ভেদাভেদ ভূলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে এসব অপকর্মের বিরুদ্ধে হাতে বাশেঁর লাঠি নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ