বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম
শ্রীবরদী পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ১৯ কোটি ৩৯ লাখ ৫৭ হাজার ১৩৩ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা রাংটিয়া -গজনী সড়কের মহিলা মার্কেট এলাকায় দুঃসাহসিক চুরি,পিডিবির ট্রান্সফরমার উধাও তাহিরপুরে কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ। তাহিরপুরে ৩০ পিস ইয়াবাসহ কিশোরী আটক, ৯ ঘণ্টা পর ছেড়ে দিল পুলিশ: ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। পদবঞ্চিত রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজের ত্যাগী পরীক্ষিত ছাত্রদল নেতা পারভেজ ময়ন নীলফামারীতে ৩লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কাজিপুরে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল ঝিনাইগাতীতে কৃষি পুর্নবাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ প্রায় ৮০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে শেরপুর পৌরসভা গোদাগাড়ীতে মুরগির খামারের বর্জ্যে পরিবেশ দূষণ, দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ ঈশ্বরীপুর গ্রামের স্থানীয়রা, শিশু ও বৃদ্ধরা বেশি ক্ষতিগ্রস্ত, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

মানিকগঞ্জের সিংগাইরে দুস্থদের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ করলেন সাংসদ শান্ত

জিয়াউল ইসলাম জিয়া / ১৩৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬

রুহুল আমিন,ব্যুরো প্রধান,মানিকগঞ্জ।

অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ করেছেন মানিকগঞ্জ-2 আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান শান্ত। রোববার (১০ মে) দুপুরে সিংগাইর উপজেলা পরিষদ কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় এ ঢেউটিন ও অর্থ বিতরণ করা হয়। এর আগে তিনি সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সিংগাইর সদর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনির সংস্কার এবং আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা দ্রুত অপসারণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

এছাড়াও যানবাহন সংশ্লিষ্ট চাঁদাবাজি প্রতিরোধ এবং পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সদর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুর রহমান সৌরভের নেতৃত্বে একটি কমিটি গঠনের নির্দেশনা দেন তিনি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় ১৯টি পরিবার ও একটি প্রতিষ্ঠানকে গৃহ নির্মাণের জন্য এক বান্ডেল করে ঢেউটিন এবং নগদ ৩ হাজার টাকা করে প্রদান করা হয়। সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেন, “সরকারের সহায়তা প্রকৃত অসহায় মানুষের কাছে পৌঁছে দিতে আমরা কাজ করছি। শুধু সহায়তা প্রদানই নয়, সিংগাইরের যোগাযোগ ব্যবস্থা, পরিবহন খাত ও জনসেবার মান উন্নয়নেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

জনগণের দুর্ভোগ কমাতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।” এ সময় জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান, সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি, সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহাদী হোসেন, ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান সৌরভ, থানা পুলিশের সদস্যসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর