সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
টেকনাফে যৌথ অভিযান: ৭ আসামি গ্রেপ্তার, কারাদণ্ড ৬ জনের টেকনাফে উদ্ধার ১৩ গ্রেনেড, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী বর্ণাঢ্য আয়োজনে অর্কিড স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রীসে পৌঁছালেন সুয়েব, ভাইয়ের জন্য দোয়া চাইলেন নাঈম। জামালপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ! বিবেকের আদালতে মানুষ। দুনিয়ার পরীক্ষা, সততার শক্তি ও ঈমানের জবাবদিহি। শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবর্তনের ছোঁয়া, ডা. মফিদুলের উদ্যোগে বাড়ছে চিকিৎসাসেবার মান উন্নয়ন ও অনিয়ম বন্ধের উদ্যোগে বাধা ও অপপ্রচারের অভিযোগ শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবর্তনের ছোঁয়া, ডা. মফিদুলের উদ্যোগে বাড়ছে চিকিৎসাসেবার মান উন্নয়ন ও অনিয়ম বন্ধের উদ্যোগে বাধার অভিযোগ, অপপ্রচারেও থেমে নেই সেবার অগ্রযাত্রা ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি কাজী আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন নির্বাচিত চট্টগ্রামের মীরসরাইয়ের অধিবাসী, জুলাইয়ে গণহত্যা মামলার আসামি হিসেবে বৈশাখী টিভি’র ডিএমডি টিপু আলম মিলন গ্রেপ্তার মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ আটক ২ চট্টগ্রামের মীরসরাইয়ের নয় টিলা মাজার এলাকা থেকে বিদেশী পিস্তল ও গুলি সহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ আওয়ামী লীগ নেতা কর্মীদের সহযোগিতা কারীদের তালিকা করার আগে যে সব বিএনপি’র নেতারা আঙুল পুলে কলাগাছ বনে যাওয়ার সামিলে পরিনত তাদের খবর নেয়ার দরকার টেকনাফে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার জামালপুরের দেওয়ানগঞ্জে দুই মাদক কারবারির এক বছরের কারাদণ্ড! গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ২টি বিদেশি পিস্তল, ৪ ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ ২ জন গ্রেপ্তার টেকনাফে দীর্ঘদিনের ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার কক্সবাজারে পাহাড়তলীতে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার প্রকাশিত সংবাদের প্রতিবাদ জামালপুরের বকশীগঞ্জে রবিউল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে মেধা যাচাইয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত!
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

যুক্তরাজ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের

দৈনিক সোনালী সময় / ১৮৯ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে সোমবার, ২৭ জুলাই, ২০২৬

শ‌হিদুল ইসলাম, প্রতি‌বেদক:

যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের এক মিলনমেলায় পরিণত হয় ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান। রবিবার (২৬ জুলাই ২০২৬) ওয়াটফোর্ডের হলিওয়েল সেন্টারে অনুষ্ঠিত সংগঠনের চতুর্থবারের এই আয়োজনকে ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। এতে লন্ডন, ওয়াটফোর্ড, এনফিল্ডসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে পরিবার-পরিজন নিয়ে এক হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।

স্থানীয় সময় দুপুর ২টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের সভাপতি এ.কে.এম. কায়সার। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইফতেখার আলম এবং সহ-সাধারণ সম্পাদক সারওয়ান জাহান।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াটফোর্ড বরো কাউন্সিলের ভাইস চেয়ারম্যান কাউন্সিলর সোহেল বশীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যবসায়ী, টিভি-২৪ বাংলার চেয়ারম্যান এবং ION TV-এর জনপ্রিয় অনুষ্ঠান ‘চাটগাঁইয়া গফ’-এর উপস্থাপক মো. মাসুদুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকের কনভেনিং কমিটির সদস্য অ্যাকাউন্ট্যান্ট রাজ্জাকুল হায়দার বাপ্পি, মো. ইব্রাহিম জাহান, মিডিয়া ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যবসায়ী জাহেদুল আলম মাসুদ, সীতাকুণ্ড সমিতি ইউকের সেক্রেটারি রায়হান উদ্দিন চৌধুরী টিটু, এক্সিকিউটিভ কমিটির সদস্য মো. জগলু হায়াত চৌধুরী, মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ সেলিম হোসাইন, ডেগেনহাম সেন্ট্রাল মসজিদের সাবেক ইমাম মাওলানা মোহাম্মদ হাসান, বিশিষ্ট ব্যবসায়ী মো. আমিন ও মো. সুমন, কক্সবাজার অ্যাসোসিয়েশন ইউকের ভাইস প্রেসিডেন্ট বশির জামান বাবু, কমিউনিটি ব্যক্তিত্ব মো. টিংকু চৌধুরী, মোহাম্মদ আবু নাসের, মো. রাসেলসহ গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে, কক্সবাজার অ্যাসোসিয়েশন ইউকে, সীতাকুণ্ড সমিতি ইউকে, ফটিকছড়ি কমিউনিটি ইউকে এবং নোয়াখালী সমিতির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব সঞ্চালনা করেন মো. মাসুদুর রহমান। এ সময় তিনি ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁদের পরিচিতি পর্ব পরিচালনা করেন। নতুন কমিটির সদস্যরা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মেজবানে অতিথিদের জন্য পরিবেশন করা হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাদা ভাত, মেজবানের গরুর মাংসসহ বিভিন্ন সুস্বাদু খাবার। প্রবাসে থেকেও চট্টগ্রামের শতবর্ষী ঐতিহ্য, সংস্কৃতি ও আতিথেয়তার অনন্য নিদর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই এই আয়োজন করা হয়। আয়োজনে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেন, প্রবাসে বাংলাদেশি ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতি অটুট রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এ আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের সমাপ্তিতে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মেজবানে অংশগ্রহণকারী সকল অতিথি, শুভানুধ্যায়ী, স্বেচ্ছাসেবক ও সহযোগীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ