রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত কর্ণফুলীর গ্রাসে চন্দ্রঘোনার পাঁচ পাড়া, ঘর হারানোর শঙ্কায় হাজারো মানুষ কাটগড়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উত্তাল জনমত: ‘পিচ্ছি মনি’কে ঘিরে প্রশ্ন, প্রশাসন কেন নীরব? বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ তাহিরপুরে ভারতীয় বিড়ি উদ্ধার, অভিযুক্ত কুদ্দুসের খোঁজে পুলিশ ৬৬ মামলা, ৭০১ আসামি—তবুও থামেনি যাদুকাটার অবৈধ বালু উত্তোলন খেলাপি ঋণ কমানোই বড় চ্যালেঞ্জ, ঋণ আদায়ে জোর দিতে হবে: গভর্নর শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত জাঙ্গালহাটিতে ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য প্রশাসনের অভিযানেও পুরোপুরি বন্ধ হয়নি বালু উত্তোলন, বাড়ছে নদীভাঙন

রাজধানী মিরপুরের কালশীতে বহুতল ভবনে আগুন

হোসেন আলী আকাশ (ঢাকা জেলা প্রতিনিধি) / ২৫৪ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

হোসেন আলী আকাশ
(ঢাকা জেলা প্রতিনিধি)

রাজধানীর পল্লবীতে একটি ছয় তলা ভবনের কমিউনিটি সেন্টার ও পোশাক কারখানায় আগুন লাগে শুক্রবার ( ২৪ অক্টোবর) রাত ১০টার দিকে। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টার পর রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভবনটি পল্লবীর কালশীর চন্দ্রবিন্দুর মোড়ের কাছে অবস্থিত।

আগুন লাগার সময় ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগে কমিউনিটি সেন্টারে দাউ দাউ করে আগুন জ্বলছিল। ভবনটির নিচে শত শত উৎসুক মানুষ ভিড় করে। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উৎসুক জনতাকে সরিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, রাত ১০টা ২২ মিনিটে কালশী রোড এলাকায় একটি ভবনের ছয়তলায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ধাপে ধাপে সেখানে ১০ ইউনিট পাঠানো হয়। ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলায় বিবাহ বাড়ি নামে একটি কমিউনিটি সেন্টার এবং ছয় তলায় পোশাক কারখানা ছিল। ওই কারখানাতেই আগুন লাগার ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর