রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা, ড্রেজার মেশিন আটক। তাহিরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে সম্পন্ন হলো সাংবাদিককন্যা মমতা আক্তার জুঁইয়ের বিবাহ। উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী রাজশাহীতে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু “দুই বিসিএসে নন-ক্যাডার, ব্যাংক চাকরি, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সহকারী পরিচালক পদ পেরিয়ে ৪৬তম বিসিএসে শিক্ষা ক্যাডারে জুয়েল মিয়ার স্বপ্নপূরণ; ৫০ তম বিসিএসের লিখিতেও সফল” ১৪ বছরের শিশুকে ১৮ বছর দেখিয়ে মামলায় জড়ানোর অভিযোগ, তাড়াশে চাঞ্চল্য যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক সম্রাট চিট রাসেল এখনো অধরা, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক, মানিলন্ডারিং তদন্তের দাবি জোরালো তাহিরপুরে উৎসবমুখর পরিবেশে কলাগাঁও বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন। লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

রাজশাহীতে বালুর দাম নিয়ন্ত্রণে সভা, বর্ষায় ৭৫০ সিএফটি ট্রাকপ্রতি মূল্য ৫ হাজার টাকা নির্ধারণ

প্রতিবেদকের নাম / ৬৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৮ জুলাই, ২০২৬

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় চিফ রাজশাহীঃ

রাজশাহীতে বালুর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং এর ফলে নির্মাণকাজ ব্যাহত হওয়ার অভিযোগের প্রেক্ষিতে জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির সভায় বালুর মূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভায় বর্ষা মৌসুমে শহরের নির্ধারিত ডিপো থেকে সরবরাহকৃত প্রতি ৭৫০ সিএফটি বালুবাহী ট্রাকের মূল্য ৫ হাজার টাকা এবং গোদাগাড়ী ৫ মৌজা বিশিষ্ট বালুমহাল থেকে সরাসরি সরবরাহকৃত প্রতি ৭৫০ সিএফটি ট্রাক বালুর মূল্য ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়।

সোমবার (৭ জুলাই ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় পুলিশ সুপার, রাজশাহীর প্রতিনিধি, নৌ-পুলিশের প্রতিনিধি, নির্বাহী প্রকৌশলী (বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড), নির্বাহী প্রকৌশলী (গণপূর্ত অধিদপ্তর-১), উপজেলা নির্বাহী কর্মকর্তা, বাঘা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, গোদাগাড়ীর প্রতিনিধি, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী, রাজশাহী চেম্বার অব কমার্সের সদস্য , REDA-এর সভাপতি এবং সংশ্লিষ্ট ইজারাদাররা অংশ নেন।

সভায় সম্প্রতি বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশিত রাজশাহীতে বালুর উচ্চমূল্য এবং একটি ৭৫০ সিএফটি ট্রাক বালুর মূল্য ১৫ হাজার টাকা হওয়ার সংবাদ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ বিষয়ে জেলা প্রশাসক সংশ্লিষ্ট ইজারাদারদের দৃষ্টি আকর্ষণ করলে তারা জানান, পরিবহন ব্যবস্থা সহজ করতে গোদাগাড়ীর বালুমহাল থেকে নৌপথে বালু এনে শহরের একটি নির্ধারিত স্থানে মজুদ করে সেখান থেকে বিভিন্ন এলাকায় সরবরাহ করা হলে পরিবহন ব্যয় কমবে এবং সাধারণ মানুষও নির্ধারিত মূল্যে বালু পাবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, বাজারে কোনোভাবেই বালুর কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্য আদায়ের সুযোগ দেওয়া হবে না। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের নির্মাণকাজ যেন ব্যাহত না হয়, সে বিষয়টি নিশ্চিত করতে জেলা প্রশাসন নিয়মিত বাজার তদারকি করবে।

তিনি আরও বলেন, নির্ধারিত মূল্যের বাইরে বালু বিক্রি, মজুতদারি কিংবা বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসন, ইজারাদার এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগের মাধ্যমে বালুর বাজার স্থিতিশীল রাখা হবে।

সভায় বালুর মূল্য নিয়ন্ত্রণ, সরবরাহ ব্যবস্থা তদারকি এবং স্থানীয় পর্যায়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুটি উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর