মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
হাওর পাড়ের শিক্ষার্থীদের কথা বললেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তাহিরপুরে নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের নির্দিষ্টকালের নৌ ধর্মঘটের ডাক। যুক্তরাজ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি: ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি  সুনামগঞ্জে গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার,সন্দেহভাজন ৪ জন আটক। সুনামগঞ্জের শাল্লা থেকে বিট্রিশ আমলের লোহার পিলার(মেগনেট) উদ্ধার। মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে বানারীপাড়ায় উত্তেজনা, থানার সামনে বিক্ষোভ আধখানা চিঠি বেঁধে দিও আসতে উদাসীন হলে” – নাঈমুর রহমান রাকিব  রিয়াদে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রবাস বিনোদন; গোদাগাড়ীতে চেয়ারম্যান সোহেল রানার বিরুদ্ধে মাদক, দুর্নীতি ও অবৈধ সম্পদের অভিযোগ, গ্রেফতারের দাবি

শিক্ষার্থীদের ন্যায্য অধিকার বাস্তবায়নে কাজ করবে বিএমসিজে: সাব্বির হোসেন সোহাগ

মোঃ সাব্বির হোসেন / ১০৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৬ জুলাই, ২০২৬

সাব্বির হোসেন (বিএম কলেজ),,

বিএম কলেজে ২০০৫ সালে গঠিত সাংবাদিক এসোসিয়েশন ১৪ বছর পর পূনরায় যাত্রা শুরু করায় শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক সংগঠকদের মাঝে নতুন প্রত্যাশা জেগেছে।

সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার বাস্তবায়নে কাজ করবে এমনটাই প্রত্যাশা করেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ও বরিশাল জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. সাব্বির হোসেন সোহাগ।
তিনি আরও বলেন, “আমি প্রত্যাশা করি সংগঠনটি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, ক্যাম্পাসের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা এবং সার্বিক উন্নয়নে সবসময় ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে। আমাদের কলেজে শিক্ষার্থীরা নানাবিধ সমস্যার মধ্য দিয়ে লেখাপড়া করে যাচ্ছে। আশাকরি এই সংগঠন এই সকল সমস্যা নিরসনে প্রশাসনকে বাধ্য করে তুলবে।”

সংগঠনটির পুনর্জাগরণের এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে অনেকে। ইতোমধ্যে
সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মোঃ তাজুল ইসলাম।
এছাড়া উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক নেতৃবৃন্দ। তারা হলেন— প্রতিষ্ঠাতা সভাপতি মাসুম মিজান, প্রতিষ্ঠাতা সেক্রেটারি আযাদ আলাউদ্দীন, ২০০৭-২০০৮ সালের সভাপতি তাওহীদ সৌরভ, ২০০৭-২০০৮ সালের সেক্রেটারি জাহাঙ্গীর আলম হৃদয়, ২০১১-২০১২ সালের সভাপতি কাওছার হোসেন এবং ২০১১-২০১২ সালের সেক্রেটারি আজিম হোসেন সুহাদ।
২০০৫ সালের ২৪ জুলাই প্রতিষ্ঠিত হয় বিএম কলেজ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএমসিজেএ)। প্রতিষ্ঠার পর সংগঠনটি ক্যাম্পাস সাংবাদিকতার বিকাশ, সংবাদকর্মীদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং সাংবাদিকদের মধ্যে নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ২০১২ সাল পর্যন্ত সংগঠনটির কার্যক্রম চলমান থাকলেও পরবর্তীতে এটি নিষ্ক্রিয় হয়ে পড়ে। ফলে দীর্ঘ ১৪ বছর সংগঠনটির কার্যক্রম বন্ধ হয়ে যায়।
সম্প্রতি সংগঠনটিকে পুনরায় সক্রিয় ও গতিশীল করার উদ্যোগ নেয় কলেজের উদীয়মান লেখকরা। তারই ধারাবাহিকতায় অভিজ্ঞ ও সাবেক নেতৃত্বকে নিয়ে গঠন করা হয়েছে উপদেষ্টা পরিষদ। সংগঠনের নেতৃবৃন্দ আশা করছেন, নবগঠিত এই উপদেষ্টা পরিষদের দিকনির্দেশনা ও অভিজ্ঞতায় বিএমসিজেএ আবারও ক্যাম্পাস সাংবাদিকতার অন্যতম প্রাণবন্ত সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, পেশাগত উৎকর্ষ ও সাংগঠনিক ঐতিহ্য পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর