বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম
বিন্নারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত ডা. আলী আক্কাছ। ব্র্যাকের উদ্যেগে কুষ্টিয়া-২ অঞ্চলের দৌলতপুর-১, ২ এবং ভেড়ামারা এলাকা অফিসের আওতায় সকল শাখায় বিনামুল্যে হাঁস এবং মুরগির বাচ্চা পলনের প্রশিক্ষণের আয়োজন ও বিতরণ করা হয়। ব্র্যাক এনজিওর উদ্যোগে বিনামূল্যে মাছের পোনা বিতরণ তাহিরপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা। শ্রীবরদীতে বিভিন্ন শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মনীষা আহমেদ রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১, উদ্ধার ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল মাহারাম নদীর খেয়া ঘাটে চাঁদাবাজি বন্ধের পর সাংবাদিকদের হুমকি ও অশালীন আচরণের অভিযোগ ঝিনাইগাতীতে ব্র্যাক স্বপ্নসারথি কিশোরীদের হাঁস-মুরগি পালন ও টিকাদান বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত ৩ নং নলকুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী কাওসার আহমেদ ময়মনসিংহ শিক্ষা বোর্ডে আইটি শাখায় বিভাগীয় প্রধান মনোয়ারুল ইসলাম কর্তৃক আয়োজিত ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হলো চেয়ারম্যান ও সচিব মহোদয়কে

শিক্ষা ও আন্দোলনের অনন্য কণ্ঠস্বর ঝলক কান্তি চক্রবর্তীর জন্মদিন শ্রীমঙ্গলে পালিত

প্রতিবেদকের নাম / ১২৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

 

মোঃ জালাল উদ্দিন, নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভূনবীর দশরথ স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ এবং শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ঝলক কান্তি চক্রবর্তীর আজ শুভ জন্মদিন। এ উপলক্ষে শিক্ষা পরিবার, সহকর্মী, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

জন্মদিনে শুভানুধ্যায়ীরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কর্মময় জীবনের ধারাবাহিক সাফল্য কামনা করেন।

দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসা ঝলক কান্তি চক্রবর্তী একজন সৎ, দক্ষ ও নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ হিসেবে এলাকায় সুপরিচিত। অধ্যক্ষ হিসেবে তিনি শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক ও শিক্ষার্থীদের কল্যাণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছেন। তাঁর এই অবদান বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে।

অন্যদিকে, শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সংগ্রামী সভাপতি হিসেবে তিনি শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। বয়স ও শারীরিক অসুস্থতা সত্ত্বেও চাকরি জাতীয়করণের দাবিতে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে চলমান অবস্থান কর্মসূচিসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তাঁর সক্রিয় অংশগ্রহণ সহকর্মীদের কাছে দৃঢ়তা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

শিক্ষার্থীদের অনেকেই বলেন, যাঁরা তাঁকে শিক্ষক (ওস্তাদ) হিসেবে পেয়েছেন, তাঁরা জীবনে সত্যিই ভাগ্যবান। জন্মদিন উপলক্ষে শুভানুধ্যায়ীরা প্রত্যাশা ব্যক্ত করেন—শিক্ষা ও সমাজ গঠনে ঝলক কান্তি চক্রবর্তীর অবদান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর