মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
শেরপুরে সওজের জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ কয়েকটি পরিবারের চলাচলের পথ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে এক যুবকের কারাদণ্ড। ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নতুন কমিটির দায়িত্ব হস্ততর চট্টগ্রামের ফটিকছড়িতে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে ৩ জন আহত, আটক ১ চট্টগ্রাম শহরের খুলশীর নিজের বাসা থেকে অধ্যাপিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ, হত্যা নাকি আত্মহত্যা সন্দেহাতীত চট্টগ্রামের মীরসরাই পৌরসভার ৫ নং ওয়ার্ড’র আওয়ামী দলীয় কাউন্সিলর জহির উদ্দিন গ্রেপ্তার চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাট পৌর বাজারে আওয়ামী লীগের সন্ত্রাস- নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত ছাতকে মামলার প্রধান আসামির দাওয়াতে ওসি, সাংবাদিকদের মধ্যে ক্ষোভ পাহাড়ি জনগোষ্ঠীর পাশে সেনাবাহিনী: নানিয়ারচরে বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ বিতরণ নাঙ্গলমোড়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন তাহিরপুরে ৪৪ কেজি গাঁজাসহ,সিন্ডিকেটের সদস্য ইসলাম উদ্দিন গ্রেপ্তার। ঝিনাইদহে ডুমুরিয়ার রিটেইলারদের এক দিনের সম্মেলন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত টেকনাফে বিজিবি ও এস আর বি এর অভিযানে ২০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় মেম্বার পদে প্রার্থী হচ্ছেন সামায়ুন কবির। মরিচ্যা বাজারে এসআরবি-১৫-এর অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ৩ টেকনাফে যৌথ অভিযান: ৭ আসামি গ্রেপ্তার, কারাদণ্ড ৬ জনের টেকনাফে উদ্ধার ১৩ গ্রেনেড, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী বর্ণাঢ্য আয়োজনে অর্কিড স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

শেরপুরে সওজের জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ কয়েকটি পরিবারের চলাচলের পথ

দৈনিক সোনালী সময় / ৪৮ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

বগুড়া জেলা প্রতিনিধি :–বগুড়ার শেরপুরে ঢাকা-রংপুর মহাসড়কের পাশে সরকারি জায়গা দখল করে স্থায়ী পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে মোছা. লতা খাতুন, তাঁর স্বামী মো. লুৎফর রহমান ও তাঁর পিতা মো. আব্দুল লতিফের বিরুদ্ধে। এতে পাশের কয়েকটি পরিবারের যাতায়াতের পথ বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে বয়স্ক নারী ও শিশুদের চলাচলে মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া জেলার শেরপুর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের পাশে মদনপুর নামক স্থানে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) জায়গা দখল করে ওই ব্যক্তিরা স্থায়ী পাকা ঘর নির্মাণ করছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সরকারি জায়গায় এভাবে স্থাপনা নির্মাণের ফলে আশপাশের কয়েকটি বাড়ির মানুষের দীর্ঘদিনের যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে গেছে।

ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, ঘর নির্মাণের কারণে স্বাভাবিক চলাচলের পথ সংকুচিত কিংবা বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা এখন চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে বাড়িতে বসবাসরত বয়স্ক নারী ও শিশুদের বাইরে যাতায়াত করতে অনেক কষ্ট হচ্ছে। জরুরি প্রয়োজনে চলাচল করতেও তাঁদের নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুল লতিফের সঙ্গে কথা বলতে চাইলে তিনি বলেন, “এটি আমাদের ক্রয়কৃত দলিলের সম্পত্তি। তাই আমি আমার জায়গাতেই ঘর নির্মাণ করছি।”

স্থানীয় বাসিন্দা শাহিন জানান, একটি এলাকার মানুষের চলাচলের রাস্তা বন্ধ হয়ে যাওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক। সরকারি জায়গা হলে তা দখল করে স্থায়ী স্থাপনা নির্মাণের সুযোগ নেই। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে সড়ক ও জনপথ অধিদপ্তরের জমির সীমানা নির্ধারণ করুক এবং প্রকৃত ঘটনা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করুক। পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া বা বাধাগ্রস্ত হওয়া চলাচলের পথ পুনরুদ্ধার করে ভুক্তভোগী পরিবারগুলোর স্বাভাবিক যাতায়াত নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

এ বিষয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত তদন্তের মাধ্যমে সরকারি সম্পত্তি রক্ষা, অবৈধ দখল থাকলে তা উচ্ছেদ এবং সাধারণ মানুষের চলাচলের অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ