সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম
সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা। তাহিরপুরে আটক নাসির বিড়ি’র হদিস মিলছে না, প্রশ্নের মুখে মাদক নির্মূল ঐক্য পরিষদ। আ:লীগের মিছিলের মামলায়,সাংবাদিক, যুবদল কর্মী, শিক্ষক ও ওমরাহ পালনরত ব্যক্তির নাম থাকায় উঠছে নানা প্রশ্ন। বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ বগুড়ায় মৎস্য হ্যাচারি মালিক কল্যাণ সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি 

সংস্কৃতি ও গণমাধ্যমের সেতুবন্ধনে নতুন প্রত্যাশা, প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ইউনাইটেড প্রেসক্লাবের

Md Shahidul islam / ৬২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের চট্টগ্রাম আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম।

রোববার (১৬ আগস্ট) সকাল ৯টা ৩৯ মিনিটে প্রতিমন্ত্রী চট্টগ্রাম সার্কিট হাউসে পৌঁছালে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিয়াও উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়কালে প্রতিমন্ত্রীর সঙ্গে ইউনাইটেড প্রেসক্লাবের নেতৃবৃন্দ চট্টগ্রামের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, স্থানীয় সংস্কৃতির বিকাশ, সৃজনশীল কর্মকাণ্ডকে আরও গতিশীল করা এবং গণমাধ্যমের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

এ সময় নেতৃবৃন্দ চট্টগ্রামের ঐতিহ্য ও সাংস্কৃতিক সম্ভাবনাকে জাতীয় পর্যায়ে আরও কার্যকরভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার এবং সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মর্যাদা বৃদ্ধিতে সংস্কৃতি ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

মতবিনিময়কালে প্রতিমন্ত্রী ইউনাইটেড প্রেসক্লাবের নেতৃবৃন্দকে তাঁদের শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান। চট্টগ্রামের ঐতিহ্য, সংস্কৃতি ও সৃজনশীল অঙ্গনের উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের সভাপতি শিব্বির আহমেদ ওসমান বলেন, চট্টগ্রাম দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। এ অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা যথাযথভাবে তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে গণমাধ্যমকর্মীদের সমন্বিত উদ্যোগ এ ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ক্লাবের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, চট্টগ্রামের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে গণমাধ্যমের সহযোগিতা অব্যাহত থাকবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত মর্যাদা, দক্ষতা ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ তৈরিতেও সংগঠনটি কাজ করে যাচ্ছে।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের সভাপতি শিব্বির আহমেদ ওসমান, সহ-সভাপতি জামাল চৌধুরী বিপ্লব, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন মানিক ও এম এ নাঈম, সহ-সাধারণ সম্পাদক রোকন উদ্দিন জয়, সাংগঠনিক সম্পাদক অরূপ চন্দ্র, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সোলায়মান এবং মহিলা বিষয়ক সম্পাদক নাহিদা নাজসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।

সংস্কৃতি প্রতিমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে আয়োজিত এ সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সংস্কৃতি ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর