বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
অপহরণের তিন দিন পর উদ্ধার রোহিঙ্গা শিশু টেকনাফে অপহৃত রোহিঙ্গা শিশু উদ্ধার, পরিবারের জিম্মায় হস্তান্তর পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার যুক্তরাজ্যের মাটিতে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ গুণীজন ও প্রবীণকে বিশেষ সম্মাননা প্রদান গোদাগাড়ীতে দীর্ঘ পাঁচ বছরের আইনি লড়াই শেষে গোগ্রাম ইউপি চেয়ারম্যানের পদ ফিরে পেলেন হজরত আলী সেন্টমার্টিনে অগ্নিনিরাপত্তায় কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের যৌথ মহড়া উখিয়ায় মানবপাচার প্রতিরোধে ব্র্যাকের সচেতনতামূলক কর্মশালা টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড টেকনাফের হ্নীলায় ১১ লাখ ইয়াবাসহ আটক ২, উদ্ধার ৫টি বড় রামদা প্রাইম টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন কেএম শহীদুল ইসলাম। তাহিরপুরে কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে আলী আহাম্মদের প্রার্থিতা ঘোষণা। জামালপুরের বকশীগঞ্জে ছড়িয়ে পড়েছে অলৌকিক আতঙ্ক! হ্নীলা সীমান্তে ১১ লাখ ইয়াবা জব্দ, আটক দুই টেকনাফে মাদক সেবনের দায়ে রোহিঙ্গার ৪ মাসের জেল মীরসরাইয়ে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু, পরিবারে শোকের মাতম টেকনাফে মাদকের চালান আত্মসাতের অভিযোগে নির্যাতন, নিহত ১; আহত ২, নিখোঁজ ১ ময়মনসিংহে পুলিশের এসআইয়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, স্ত্রীর আত্মহত্যা লেদা ক্যাম্পে অবস্থান, রোহিঙ্গা যুবকের এক মাসের সশ্রম কারাদণ্ড সরকার ব্যর্থ হওয়ায় শ্রমিক আন্দোলন বড় রূপ নিয়েছে: পাবনায় নাহিদ ইসলাম চাকমারকুল চেকপোস্ট থেকে চুরি মামলার সন্দেহভাজন গ্রেপ্তার
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

সরকার ব্যর্থ হওয়ায় শ্রমিক আন্দোলন বড় রূপ নিয়েছে: পাবনায় নাহিদ ইসলাম

দৈনিক সোনালী সময় / ৩৭ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

 

নজরুল ইসলাম বাঁধন, পাবনা জেলা প্রতিনিধি:

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনকে যৌক্তিক উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকারের সময়োপযোগী সিদ্ধান্ত ও সঠিক পরিকল্পনার অভাবে শ্রমিক আন্দোলন বড় আকার ধারণ করেছে। এ আন্দোলনে ‘ফ্যাসিস্টদের’ অনুপ্রবেশ ঘটে থাকলে এর দায়ভার সরকারকেই নিতে হবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে পাবনা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে দলীয় কর্মীসভা ও সুধী সমাবেশে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, গত দুই সপ্তাহ ধরেই পোশাক খাতে মজুরি বৃদ্ধির আন্দোলনের সম্ভাবনা দেখা যাচ্ছিল। এ পরিস্থিতিতে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সরকারের আগেভাগেই মজুরি পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়া উচিত ছিল।

ন্যায্য আন্দোলনকে ‘ষড়যন্ত্র’ আখ্যা দিয়ে দায় এড়ানোর সুযোগ নেই মন্তব্য করে তিনি বলেন, আন্দোলনে কোনো গোষ্ঠী অনুপ্রবেশ করে নৈরাজ্য সৃষ্টি করে থাকলে তা গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা। তাঁর অভিযোগ, গোয়েন্দা সংস্থাগুলো বিরোধী দলের কর্মকাণ্ড নজরদারিতে ব্যস্ত থাকলেও দেশের শত্রুরা কী করছে, সে বিষয়ে যথাযথ খোঁজ রাখছে না।

বিএনপির সমালোচনা করে এনসিপির আহ্বায়ক অভিযোগ করেন, সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মী ও তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠান বিএনপির আশ্রয়-প্রশ্রয়ে রয়েছে। এর ফলে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে সুযোগ নিয়ে থাকলে তার দায় বিএনপিকেও নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, গত আট মাসে সরকার পরিচালনায় বিএনপি পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আন্দোলন মোকাবিলায় সরকারের দক্ষতার অভাব রয়েছে বলেও দাবি করেন তিনি। তাঁর মতে, সরকারের ওপর জনগণের আস্থা না থাকায় আন্দোলন থামছে না।

আগামী স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, ১১ দলীয় জোট সংসদীয় জোট হিসেবে থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি স্বতন্ত্র ও এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। এ লক্ষ্যে সারাদেশে আঞ্চলিক সমাবেশের মাধ্যমে দলকে প্রস্তুত করা হচ্ছে।

ডিসেম্বর মাস নিয়ে আলোচনার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগকে ঘিরে ডিসেম্বর বিষয়ে যে অপপ্রচার চলছে বলে তিনি মনে করেন, তা রাজপথে প্রতিহত করা হবে। তিনি বলেন, ১৯৭১ সালের মতো ডিসেম্বর সবসময় জনগণেরই থাকবে।

গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়া প্রসঙ্গে সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনা করে তিনি অভিযোগ করেন, সরকারের ‘নতজানু’ নীতির কারণে নতুন চুক্তি করা তো দূরের কথা, চুক্তির মেয়াদ নবায়ন নিয়েও অগ্রগতি নেই। বরং ভারতকে করিডোর দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে তিনি দাবি করেন।

দেশের অর্থনীতি ও দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, শ্রমিক অসন্তোষ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ যখন চাপে রয়েছে, তখন এলপিজি গ্যাসের দাম ২০০ টাকা বাড়ানো হয়েছে। এতে খুচরা বাজারে দাম তিন হাজার টাকা ছাড়িয়ে যেতে পারে। সরকারের এমন নীতিতে আগামী দিনে দেশ পরিচালনা নিয়ে জনগণের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় এনসিপির যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মুস্তাফিজ, জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকারসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ