শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
মানসিক স্বাস্থ্য সচেতনতায় টেকনাফে দুই শতাধিক যুবকের অংশগ্রহণ মাদকদ্রব্য উদ্ধার অভিযানে জেলার শ্রেষ্ঠ এএসআই মিরান হোসেন মোল্লা। বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে। ‘LET’S CLEAN, STAY SAFE & CHANGE JHENAIGATI’ স্লোগানে ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান তাতিহাটি ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চান চেয়ারম্যান প্রার্থী মাসুদুর রহমান ফারুক মানুষের হৃদয়ে অমলিন ইসমাইল হোসেন চেয়ারম্যান, আজ ১৬তম মৃত্যুবার্ষিকী শাহ পরীর দ্বীপ রক্ষায় টেকসই বেড়িবাঁধের দাবিতে যুব নেতৃত্বে মানববন্ধন বকশীগঞ্জে শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে বললেন, ইউএনও মুরাদ হোসেন। রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি তাহিরপুরে মসজিদের মাইকে ঘোষণা, পরে পাঁচ গ্রামের সংঘর্ষ।

সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ১১১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

ছাদেক আহমাদ,সৌদিআরব।

সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে রিয়াদ গালফ টলেডো রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক তাজুল ইসলাম গাজীর সভাপতিত্বে – সাংগঠনিক সম্পাদক কবির হোসেনের সঞ্চালনায়_

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীম সিদ্দিকুর রহমান এমরান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চান,
সহ-সভাপতি মামুনুর রশিদ চৌধুরী , আলমগীর হোসেন আলম, যুবদলের সিনিয়র সহ-সভাপতি শওকত সিকদার, সাধারণ সম্পাদক নুরুল আলম ফরায়েজি সহ বিএনপির অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সহ প্রবাসী ১৩ টি জেলার বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন
সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম বিলাস,দপ্তর সম্পাদক কবি শাহিনুর , প্রচার সম্পাদক আরমান চৌধুরী শ্রমিক দলের সভাপতি বিপ্লব হোসেন আজাদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হামিদুল হক শামীম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ বাকের হোসেন , শ্রমিক দলের সাধারণ সম্পাদক তানভীর চৌধুরী ।

সবশেষে দেশ ও জাতির কল্যাণে এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করে ইফতার পূর্বে দোয়া পরিচালনা করেন মাওলানা মমিন হোসেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর